ওহাবীদের চক্রান্ত উন্মোচন (৮)
ওহাবী সালাফীরা কি জানে বুখারী শরীফেও দ্বয়ীফ সনদের বর্ণনা আছে:
বর্ণনাকারী যদি তার উস্তাদকে বাদ দিয়ে সরাসরি পরবর্তী ব্যক্তি থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেন সেক্ষেত্রে হাদীছ শরীফটি উছুল অনুযায়ী মুয়াল্লাক হাদীছ শরীফ হয়। উছূলের কিতাবে মুয়াল্লাক হাদীছ শরীফকে বর্জনীয় বলা হয়েছে। অথচ আশ্চর্য্যরে বিষয় হলো ছহীহ বুখারী শরীফ উনার মধ্যেও মুয়াল্লাক হাদীছ শরীফ আছে। যেমন-
قَالَ مَالِكٌ : اَخْبَرَنِـيْ زَيْدُ بْنُ اَسْلَمَ اَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ اَخْبَرَهُ اَنَّ اَبَا سَعِيْدٍ الْـخُدْرِيَّ اَخْبَرَهُ اَنَّهُ سَـمِعَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ ...........
উক্ত সনদখানা বুখারী শরীফ উনার “কিতাবুল ঈমান” অধ্যায়ে ৪১ নং হাদীছ শরীফ (যারা বাংলায় দেখতে চান তারা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদে ৪০ নং হাদীছ শরীফ দেখতে পারেন)। উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি সরাসরি ইমাম হযরত মালেক রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। অথচ হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি (৯৩-১৭৯ হিজরী) উনার বিছাল শরীফের প্রায় ১৫ বছর পর ইমাম হযরত বুখারী রহমতুল্লাহি আলাইহি (১৯৪-২৫৬ হিজরী) তিনি বিলাদত শরীফ গ্রহণ করেন। তার মানে ইমাম হযরত বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম হযরত মালেক রহমতুল্লাহি আলাইহি উনার সাক্ষাত পাননি। সাক্ষাত না পাওয়ার পরও মাঝখানে বর্ণনাকারী বাদ দিয়ে সরাসরি ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি উনার নাম ব্যবহার করেছেন।
শুধু তাই নয়, ছহীহ বুখারী শরীফ উনার মধ্যে এমন মুয়াল্লাক হাদীছ শরীফ উনাদের সংখ্যা ১৩৪১ টি। তারমধ্যে ১১৭১/১১৮১ টি হাদীছ শরীফ উক্ত বুখারী শরীফ উনার মধ্যেই অন্যস্থানে সনদ সহ বর্ণিত আছে। আর বাকি ১৬০/১৭০ টি হাদীছ শরীফ বুখারী শরীফ উনার কোথাও সনদসহ বর্ণিত হয়নি। (তাদরীবুর রাবী ১/৭৭)
এ প্রসঙ্গে বুখারী শরীফ উনার ব্যাখ্যাকারক ইবনে হাজার আসকালানী রহতুল্লাহি আলাইহি তিনি বলেন,
واَما مال لـم يورده في موضع اٰخر مـما اَورده بـهذه الصيغة فمنه ما هو صحيح اِلا اَنه ليس على شرطه ومنه ما هو حسن ومنه ما هو ضعيف فرد اِلا اَن العمل على موافقته ومنه ما هو ضعيف فرد لا جابر له
অর্থ: “আর যে হাদীছ শরীফগুলো বুখারী শরীফ উনার অন্যস্থানে সনদসহ নেই এবং মাজহুল শব্দে উল্লেখ করা হয়েছে সেগুলো কিছু ছহীহ হলেও ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার শর্ত অনুযায়ী ছহীহ নয়। বাকিগুলো কিছু হাসান, কিছু দ্বয়ীফ। যার কোন কোনটির স্বপক্ষে উম্মত উনাদের আমল রয়েছে। অবশিষ্টগুলো এমন দ্বয়ীফ যার সমর্থনে কোন কিছু নেই। ” (ফতহুল বারী ১ খন্ড ১৮ পৃষ্ঠা, প্রকাশনা : দারুল মা’রিফা, বইরুত, লেবানন)
وَاما مَا لـم يـُخرجهُ فَيحْتَمل اَن يكون لَهُ عِلّة خُفْيَة من انْقِطَاع اَو اضْطِرَاب اَو ضعف راو
অর্থ: “আর যেই হাদীছ শরীফগুলো অন্যস্থানে সনদসহ নেই সেগুলো মধ্যে সুক্ষ্ম দুর্বলতা থাকার প্রবল আশংখা রয়েছে। যেমন- ইনকিতা, ইসতিরাব, রাবী দুর্বল ইত্যাদি। ” (তাগলীকুত তালীক ‘আলা ছহীহ বুখারী ২য় খ- ১১ পৃষ্ঠা)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।