ওবামাসহ ৫০০ মার্কিনীর বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা, মার্কিন রাষ্ট্রদূত হান্টসম্যান, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক এরিন ব্রুনেটসহ অন্তত ৫০০ প্রভাবশালী মার্কিন নাগরিককে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন টেলিভিশন সাংবাদিক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, সেথ মেয়ার্সসহ যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বেশ কয়েক জন সদস্যও রয়েছে এ তালিকায়।
জুমুয়াবার এ সংক্রান্ত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের নিয়মিত নিষেধাজ্ঞা জারির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত ৫০০ মার্কিন নাগরিককে মস্কো বা রাশিয়ান ফেডারেশনের যে কোনো অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানের শাস্তি হিসেবে জুমুয়াবার শতাধিক রুশ কোম্পানি ও নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। তার কয়েক ঘণ্টা পরই পাল্টা নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করল মস্কো।
যেসব মার্কিন নাগরিকের নাম নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, তারা সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে কোনো না কোনোভাবে রাশিয়ার বিরুদ্ধে নিয়মিত ভীতি ও ভুয়া তথ্য ছড়িয়ে যাচ্ছেনÍ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের অনেক আগেই শেখা উচিত ছিলÍ রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষ্ঠুর পদক্ষেপ নেওয়া হলে আমরাও বিন্দু পরিমাণ ছাড় দেবো না। প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাব দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












