এহুদ ওলমার্টের বিস্ফোরক মন্তব্য: গাজায় যুদ্ধাপরাধ করছে সন্ত্রাসী ইসরায়েল
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছে, গাজায় সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। সেখানে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। সেই সঙ্গে ইসরায়েলের অনেক সেনাও মারা যাচ্ছে।
সন্ত্রাসী ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারেৎজে এক নিবন্ধে সে লেখে, “সন্ত্রাসী ইসরায়েল সরকার বর্তমানে উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন বা স্পষ্ট পরিকল্পনাহীন; সাফল্যের কোনো সম্ভাবনা ছাড়াই যুদ্ধ চালাচ্ছে। নেতানিয়াহু সরকারকে সে ‘একটি অপরাধী চক্র’ বলেও বর্ণনা করে।”
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলের ১২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে সে।
গত বুধবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, গাজায় হামলাকে সে ‘ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন’ বলেও বর্ণনা করে। সন্ত্রাসী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সাবেক এ নেতা লেখে, “ফিলিস্তিনের জনগণকে অর্থহীনভাবে শিকারে পরিণত করা হচ্ছে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি ‘ভয়াবহ পরিণতি’র দিকে এগোচ্ছে।”
সে লেখে, গাজায় সাম্প্রতিক অভিযানের সঙ্গে বৈধ যুদ্ধ লক্ষ্যের কোনো সম্পর্ক নেই। এটি এখন একটি ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। এর তাৎক্ষণিক ফলাফল হলো- গাজাকে মানবিক বিপর্যয়কর অঞ্চলে রূপান্তরিত করা।
ওলমার্ট বলেছে, ‘আমরা এখন গাজায় যা করছি, তা ধ্বংসাত্মক যুদ্ধ; নির্বিচারে, সীমাহীন নিষ্ঠুর ও অপরাধমূলকভাবে বেসামরিক নাগরিক হত্যা। এটি সরকারের নীতির ফলাফল, যা জেনেশুনে, কু মতলবে, বিদ্বেষপূর্ণভাবে, দায়িত্বজ্ঞানহীনভাবে নির্দেশিত।’ এর পরই উপসংহারে ওলমার্ট বলেছে, ‘হ্যাঁ, সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।’
গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট অব্যাহত সংঘাতকে ‘উদ্দেশ্যহীন যুদ্ধ ও জিম্মিদের জীবন বাঁচাতে পারে- এমন কিছু অর্জনের সুযোগ ছাড়াই যুদ্ধ’ বলে বর্ণনা করে। তার এ মন্তব্য নিয়ে তখন সন্ত্রাসী ইসরায়েলে বিতর্ক হয়। তবে এবার সে ঝড়ই তুললো। ওলমার্ট নতুন করে বললেও গাজায় সন্ত্রাসী ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- এমনটা বিশ্বের অনেকেই মনে করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












