এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রী ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। তাদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন।
গত বছর (২০২২ সাল) এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৭.৪৪ শতাংশ। অর্থাৎ গতবারের চেয়ে এবার পাসের হার প্রায় ৭ শতাংশ কম। অন্যদিকে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। গত বছর (২০২২ সাল) জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ৮৬ হাজার ২৪ জন শিক্ষার্থী।
জুমুয়াবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে গতবার যেখানে পাসের হার ছিল ৯০.০৩ শতাংশ, সেখানে এবার পাস করেছে ৭৭.৫৫ শতাংশ শিক্ষার্থী। রাজশাহীতে গতবার পাসের হার ছিল ৮৫.৮৮ শতাংশ। সেখানে এবার পাসের হার ৮৭.৮৯ শতাংশ। অর্থাৎ পাসের হার বেড়েছে।
কুমিল্লা বোর্ডে গতবার পাসের হার ছিল ৯১.২৮ শতাংশ, এবার ৭৮.৪২ শতাংশ। পাসের হার কমেছে ১৩ শতাংশের বেশি। যশোরে গতবার ৯৫.১৭ শতাংশ। কিন্তু এবার ৮৬.১৭ শতাংশ। অর্থাৎ পাসের হার কমেছে ৯ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে গতবার পাসের হার ছিল ৮৭.৫৩ শতাংশ, এবার পাসের হার ৭৮.২৯ শতাংশ। পাসের হার কমেছে প্রায় ৯ শতাংশ।
বরিশালে গতবার ছিল ৮৯.৬১ শতাংশ, এবার পাস করেছে ৯০.১৮ শতাংশ। পাসের হার কিছুটা বেড়েছে এবং পাসের হার সবচেয়ে বেশি এ বোর্ডে। সিলেটে গতবার ৭৮.৮২ শতাংশ ছিল।, এবার এখানে পাসের হার ৭৬.০৬ শতাংশ। পাসের হার ২ শতাংশ কমেছে। দিনাজপুরে গতবার পাসের হার ছিল ৮১.১৬ শতাংশ। এবার পাসের হার ৭৬.৮৭ শতাংশ। পাসের হার কমেছে প্রায় ৫ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে গতবার ৮৯.০২ শতাংশ, এবার ৮৫.৪৯ শতাংশ। পাসের হার কমেছে প্রায় ৪ শতাংশ।
মাদরাসা বোর্ড:
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার দাখিলে পাসের হার ৭৪.৭০ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন, যার মধ্যে পাস করেছে ২ লাখ ১২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৯৫০ জন এবং ছাত্রী ১ লাখ ১২ হাজার ১৪ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন। এরমধ্যে ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন।
গত বছর মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিলে পাসের হার ছিল ৮২.২২ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭.৫২ শতাংশ কমেছে।। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪৫৭ জন। অর্থাৎ এবার মাদরাসা বোর্ডে জিপিএ-৫ কমেছে ৯ হাজার ২৪৪ জন।
কারিগরি বোর্ড:
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি (ভোকেশনাল) পাসের হার ৮৬.৩৫ শতাংশ। এ বোর্ডে মোট পাস করেছে ১ লাখ ৫ হাজার ৭৩০ জন। এরমধ্যে ছাত্র ৭৯ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ২৬ হাজার ৩৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। ছাত্র ১০ হাজার ৮০১ জন এবং ছাত্রী ৭ হাজার ৩৪৪ জন।
গত বছর (২০২২ সাল) কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮৯.৬০ শতাংশ। অর্থাৎ গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে ৩ শতাংশের বেশি। এছাড়া গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কম পেয়েছে ৫১০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৬৫৫ জন।
এবার এ সএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।