থমথমে ঢাকায় নিরাপত্তা জোরদার
দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে। দুই কিলোমিটারের মধ্যে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে উত্তেজনা। এমন অবস্থায় চাপা আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মনেও।
পাল্টাপাল্টি এসব সমাবেশকে কেন্দ্র করে রাজধানীবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সমাবেশ ঘিরে সড়কে গাড়ির সংখ্যা কম দেখা গেছে।
জুমুয়াবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
একইদিনে দুই বড় দলের সমাবেশকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আছে পুলিশ। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। এরই অংশ হিসেবে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারের বিশেষ চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ সময় তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার এলাকায় আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বসিয়ে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালাতে দেখা যায়। পুলিশ সদস্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করেন। তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ যাত্রীদের ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চান।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যথানিয়মেই দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। আর দেশের বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাসগুলোও ঢাকায় প্রবেশ করছে। তবে ঢাকা আসা বাসগুলোর মধ্যে যাত্রী সংখ্যা অনেক কম।
যাত্রী কম আসার কারণ জানতে শ্যামলী, হানিফসহ বেশ কয়েকটি বাসের চালকদের সঙ্গে কথা হয়। আবুল কামাল নামে শ্যামলী বাসের চালক জানান, গতকাল থেকে ঢাকার প্রবেশমুখে বাসে তল্লাশি করছে পুলিশ। তাই যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এজন্য লোকজন ঢাকা আসছে কম।
মহাখালীতে এনা পরিবহনের হেলপার হেলাল মিয়া বলেন, দুই দলের সমাবেশকে কেন্দ্র করে যদি জ্বালাও পোড়াও শুরু হয়, সেই ভয় তাদের মধ্যে রয়েছে। যাত্রীদের মধ্যেও এই ভয় রয়েছে।
এদিকে রাজধানীর বারিধারা, বিশ্বরোড, বিমানবন্দর, উত্তরা, যাত্রাবাড়ী, গুলশান, কাওরানবাজার, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা ও বনানী এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক কম। ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে বিশৃঙ্খলা হতে পারে এমন ধারণা থেকেই নগরবাসী অনেকটা আতঙ্কে আছেন।
গুলশান ও বনানী এলাকায় দেখা গেছে, এসব এলাকায় র্যাব ও পুলিশের তল্লাশির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।
রাজধানীতে দায়িত্বরত একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, অবৈধ অস্ত্র ও সন্দেহভাজন ব্যক্তিকে চেক করা হচ্ছে। তবে মানুষের ভোগান্তির কথা অস্বীকার করেছে পুলিশ।
কাকরাইল, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। নাশকতা এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে ঢাকার সাতটি প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। গতকাল সকাল থেকে যানবাহন থামিয়ে সন্দেহভাজনদের শরীর-ব্যাগ তল্লাশি করা হচ্ছে। শহরের ভেতরেও স্থায়ী তল্লাশি চৌকিগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে প্রতিটি পরিবহনে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার জন্য পরিবহন ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল চলছে এলিট ফোর্স র্যাবেরও।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।