এরদোয়ানকে ‘ইঙ্গিত’ করে সিরিয়ার প্রেসিডেন্টের কড়া সমালোচনা
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও আরব লীগে ফিরেছে সিরিয়া। গত জুমুয়াবার (১৯ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের সম্মেলনে বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। আলোচিত, সমালোচিত ও বিতর্কিত সিরিয়ান প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ আরব বিশ্বের অংশ। তাদের কখনো আরব থেকে আলাদা করা যাবে না।
এছাড়া নিজের বক্তব্যে আকারে-ইঙ্গিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও কড়া সমালোচনা করেছেন তিনি।
সিরিয়াকে আরব লীগে ফেরানোর ব্যাপারে বাসার আল-আসাদ বলেছেন, ‘আমি আশা করি, যুদ্ধ এবং ধ্বংসের বদলে আমাদের মধ্যে সংহতি ও এই অঞ্চলে শান্তির জন্য এটি আরবের একটি নতুন অধ্যায়।’
আরব বিশ্বের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করবেন না এমন আশা ব্যক্ত করে আসাদ বলেছেন, ‘অভ্যন্তরীণ বিষয়গুলো দেশের মানুষের কাছেই ছেড়ে দেওয়া উচিত, কারণ নিজস্ব বিষয়গুলোর সমাধানের জন্য তারাই সবচেয়ে সেরা।’
২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনের নির্দেশ দেন প্রেসিডেন্ট আসাদ। যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ২ কোটি ৩০ লাখ মানুষ।
আসাদের বিরুদ্ধে যেসব দল অস্ত্র হাতে তুলে নিয়েছিল যেসব দলকে সহায়তা দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে তুরস্কের সেনাও পাঠান। বর্তমানে এসব অঞ্চল বিদ্রোহী ও তার্কিস সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সিরিয়ায় সেনা পাঠানোয় আরব লীগের সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন বাসার আল-আসাদ। তিনি এরদোয়ানকে দখলদার ও সম্প্রসারণবাদী হিসেবেও উল্লেখ করেছেন। এ ব্যাপারে আসাদ বলেছেন, ‘অটোমানের সম্প্রসারণবাদী চিন্তা-ভাবনা’ খুবই ঝুঁকিপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)