এবার ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো অ্যাক্সেনচার
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোতে যেনো কর্মী ছাটাইয়ের মৌসুম চলছে। ফেসবুক, টুইটার, অ্যামাজন ও মাইক্রোসফ্ট কেউই বাদ নেই। এবার সেই তালিকায় নাম লেখাল অ্যাক্সেনচার। বিশ্বের বৃহত্তম এই টেকনোলজি সার্ভিস কোম্পানি একসঙ্গে ১৯ হাজার কর্মী ছাঁটাই’র ঘোষণা দিয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, বিশ্বজুড়ে থাকা অ্যাক্সেনচারের সব শাখা থেকেই এই কর্মী ছাঁটাই হবে। মূলত অর্থনৈতিক চিত্র ভাল না হওয়ার কারণেই এই কঠিন পথে হাটতে বাধ্য হচ্ছে কোম্পানিটি। বৃহস্পতিবার এক ঘোষণায় আইরিশ-আমেরিকান কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের মোট কর্মীর ২.৫ শতাংশ আগামী ১৮ মাসের মধ্যে কমিয়ে আনবে। এতে ব্যয় হয় ১.২ বিলিয়ন ডলার। এছাড়া তারা তাদের কার্যালয়ের আকৃতিও হ্রাস করে আনছে। চাকরি হারানোদের অর্ধেকেরও বেশি হচ্ছেন ব্যাক-অফিস কর্মীরা।
এর আগে অ্যামাজন জানিয়েছিল, তারা তাদের আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করবে। ইতিমধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। ফেসবুকও জানিয়ে রেখেছে, এ বছর আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে তারা। গত বছরই ১১ হাজার জনকে ছাঁটাই করেছে কোম্পানিটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)