এবার লেবানন থেকে দখলদার সন্ত্রাসী ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস
গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও দখলদার সন্ত্রাসী ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। গত সোমবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফায় ১৬টি রকেট নিক্ষেপ করেছে হামাস।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড- এ তথ্য জানিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েল দাবি করছে, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট হামলা শনাক্ত করেছে। আর যেদিক থেকে তারা এসব হামলা পেয়েছে, সেদিকে বিপরীত হামলা চালানো হয়েছে।
কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে।
সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এক মাস আগে থেকে এখন পর্যন্ত দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলা চলছে। শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহ হামাসের মিত্র হওয়ায় লেবাননের সঙ্গে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। যেখানে শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।