এবার ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ : কাঁধে ঝুলছে ১৭৬ মামলা
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ সদস্যের যাওয়ার তথ্য পাওয়া গেছে। গত ৩১শে আগস্ট এই অর্থনীতিবিদের চট্টগ্রামের হাটহাজারীর নজুমিয়া হাটের বাড়িতে যান এক পুলিশ পরিদর্শক।
তিনি স্থানীয়দের কাছ থেকে ড. ইউনূস এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। কথা বলেন ড. ইউনূসের ভাইয়ের সঙ্গেও। ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম এবং স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, হাটহাজারী থানার ওই পুলিশ পরিদর্শকের নাম আজম। তিনি প্রথমে নজুমিয়া হাটের সারের দোকানি মঞ্জুর আলীর কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। তার পরিবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা জানতে চান।
এ বিষয়ে মঞ্জুর আলী বলেন, গত ৩১শে আগস্ট দুপুরে পুলিশ এসে আমার কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। পরে একপর্যায়ে আমি ওই পুলিশ সদস্যকে ড. ইউনূসের ছোট ভাই মাঈনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলি।
তিনি আমার কাছ থেকে মাঈনুলের ফোন নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলেন। মঞ্জুর আরও বলেন, প্রথমে মদুনাঘাট বিটের এসআই আজম ড. ইউনূসের পরিবারের সদস্যরা বর্তমানেকে কোথায় আছেন, তারা কী করেন জানতে চান। তারা কোথায় লেখাপড়া করেছেন। তারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা? ড. ইউনূস কোথায় লেখাপড়া করেছেন- এসব তথ্য জানতে চান। ওই এসআই জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই এসআই আরও জানান, ইউনূসের অবস্থান ও পরিবারের সকল সদস্যের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ড. ইউনূসের বাড়িতেকে গেছেন তা আমার জানা নেই। আমার থানার কোনো পুলিশ তার বাড়িতে যায়নি।
এ বিষয়ে ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম বলেন, পুলিশ আমার কাছে অনেক তথ্য জানতে চেয়েছে। ড. ইউনূস প্রাথমিক থেকে কোথায় কোথায় শিক্ষা গ্রহণ করেছেন। তার পরিবারের সবার নাম কী এবং বর্তমানে কে কোথায় আছেন? তিনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিনা। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা। পরিবারের সদস্য ভাইবোন কতোজন, সবার নাম, মায়ের নাম। ভাইবোনরা কী করেন? তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? শেষ কবে গ্রামের বাড়িতে এসেছেন। এসব জানতে চাওয়া হয়। আমি যতটুকু জানি জবাব দিয়েছি। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি হাটহাজারী থানার মদুনাঘাট বিট পুলিশের এসআই আজম বলে পরিচয় দেন।
১৭৬ মামলার বেড়াজালে ড. ইউনূস:
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূসের কাঁধে ঝুলছে ১৭৬টি মামলা। যার মধ্যে শ্রম আইন লঙ্ঘনে দুটি ফৌজদারি ও বাকিগুলো দেওয়ানি প্রকৃতির। এ ছাড়া কর গড়মিলের একটি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তবে দুদকের দায়ের করা মামলাটিতে এখনো চার্জশিট হয়নি। তদন্তের পর্যায়ে রয়েছে। কলকারখানার দায়ের করা মামলাটি মতিঝিলের শ্রম আদালতে বিচার কার্যক্রম চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












