হামাসের বীরত্ব:
এবার ইসরাইলে পাল্টা হামলা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের
ইসরাইল-বিরোধী হামলা শুরু করতে প্রস্তুত, ইয়েমেনের ঘোষণা
, ১৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ০২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
এবার ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে পশ্চিমতীরভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ।
জুমুয়াবার (১ ডিসেম্বর) দলটির সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানায়।
আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা জুমুয়াবার সকালে ইসরাইলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। একইদিন সকালে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ করে তারা।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ইসলামী জিহাদ ইসরাইলের নানা শহরে হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাশকেলনে হামলা হলে শহরের সাইরেনের আওয়াজ শোনা যায়।
এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে। হামাস-ইসরাইল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে এই ঘোষণা দিল ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী।
ইয়েমেনি সেনারা বলেছে, ইসরাইল যখন পুরোপুরিভাবে আগ্রাসন বন্ধ করবে তখনই কেবল ইয়েমেন থেকে হামলা বন্ধ হবে।
গতকাল জুমুয়াবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর পরপরই ইসরাইল গাজার ওপর বিমান হামলা শুরু করে। এছাড়া, গাজার বিভিন্ন এলাকায় ট্যাংক থেকেও গোলাবর্ষণ করে। জবাবে হামাস ইসরাইলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। এছাড়া, গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের প্রচ- সংঘর্ষ হয়।
ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, “আনাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির নির্দেশের সাথে সঙ্গতি রেখে এবং মহান ইয়েমেনি জাতি তথা স্বাধীনতাকামী আরব ও মুসলমানদের আহ্বানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরাইলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে।”
ইয়েমেনের সেনারা সুস্পষ্ট করে জানিয়েছে, ইসরাইলের ভেতরে হামলার পাশাপাশি সমুদ্রেও ইসরাইলি স্বার্থে তারা হামলা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












