বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল:
এক মাসে টোল আদায় সাড়ে ৪ কোটি, রক্ষণাবেক্ষণ ব্যয় ৭১ কোটি টাকা
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাবি’ ১৩৯১ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হয় গত ২৮ অক্টোবর। পরদিন থেকে শুরু হয় যান চলাচল। ২৯ অক্টোবর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত এ টানেল ব্যবহার করা যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ টাকা। আর এ সময়ে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পেছনে খরচ হয়েছে ৭১ কোটি ৪২ লাখ টাকা। টানেলটির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে, ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধনের পর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত ৪ কোটি ৪৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এ টাকার ওপর আবার ভ্যাট পরিশোধ করা হয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার টাকা। ভ্যাট বাদ দিলে আদায় হওয়া টোলের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকা।
এর বিপরীতে একই সময়ে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাবদ খরচ হয়েছে ৭১ কোটি ৪২ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আয় ও ব্যয় বিশ্লেষণ করে দেখা গেছে, চালুর পর প্রথম এক মাসে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে গিয়ে লোকসান হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা।
টানেল থেকে টোল আদায়ের বিপরীতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে প্রায় ৬৭ কোটি টাকার পার্থক্যের বিষয়ে কথা হয় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কাজ শুরুর সময় ঠিকাদারকে মোবিলাইজেশনের জন্য শুরুতে টাকা দিতে হয়েছে। এর বাইরে চারটি স্ক্যানার যন্ত্র কেনা হচ্ছে, যেগুলো যানবাহন স্ক্যানের কাজে ব্যবহার হবে। ঠিকাদারের মোবিলাইজেশনের টাকা ও স্ক্যানার কেনার ব্যয় রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ের খাতে রাখা হয়েছে। মূলত এ কারণেই খাতটিতে ব্যয়ের পরিমাণ বেশি হয়েছে এবং টানেলের আয় ও ব্যয়ের মধ্যে বড় পার্থক্য দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘টানেলের রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলক বেশি হয়। তবে যত দিন যাবে আয় ও ব্যয়ের পার্থক্য ধীরে ধীরে কমে আসবে এবং একসময় লাভজনক অবস্থায় চলে যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












