সিলিং ফ্যান বিস্ফোরণ:
একে একে চলে গেলেন একই পরিবারের চিকিৎসাধীন চারজন
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিং ফ্যান বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মিয়ার মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের পাঁচজনের চারজনই মারা গেলেন। অপর দগ্ধ চিকিৎসাধীন শিশু মেহজাবিনের অবস্থাও আশঙ্কাজনক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত জুমুয়াবার সকাল ৮টার দিকে ফতুল্লার কাশিমপুর ঝিল মার্কেট এলাকার সালাম ম-লের বাসার সিলিং ফ্যান বিস্ফোরণ ঘটে। এতে সালামসহ তার স্ত্রী বুলবুলি বেগম, দুই সন্তান সোনিয়া ও টুটুল এবং সোনিয়ার সাত বছরের মেয়ে মেহজাবিন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অ বস্থায় আজ টুটুল মিয়া মারা গেলেন।
এর আগে ১২ জুন সালাম ম-ল, ১৩ জুন স্ত্রী বুলবুলি, ১৪ জুন মেয়ে সোনিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শেখ হাসিনা বার্ন ইউনিটে বর্তমানে শিশু মেহজাবিনের চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সালাম ম-লের বাড়ি নাটোর জেলায়। পরিবার নিয়ে ফতুল্লার কাশিমপুর ঝিল মার্কেট এলাকার ওই বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)