এআইয়ের দাপটে চাপে ক্যানভা, একসঙ্গে চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী
বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আর এরই অংশ হিসেবে ১ হাজার ২০০ জনের বেশি কর্মী চাকরি হারাতে পারেন অথবা তাদের অন্য জায়গায় স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর প্রায় ২২ শতাংশ এই পরিবর্তনের আওতায় পড়ছেন। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিন্স এই পুনর্গঠনের ঘোষণা দেন। তিনি একে প্রতিষ্ঠানের ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহূর্ত বলে উল্লেখ করেছেন। মেলানি বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের ১৩ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়।’ তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু কর্মীর দায়িত্ব ও পদে পরিবর্তন আসবে। কাউকে আবার কেন্দ্রীয় কার্যালয়ে কাজের জন্য স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক সহকর্মী ও বন্ধুকে বিদায়ও জানাতে হবে, যাঁরা ক্যানভাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ২৭১ জন কর্মী এই পুনর্গঠনের আওতায় পড়বেন। তবে ঠিক কতজনের চাকরি সরাসরি চলে যাচ্ছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। কর্মীদের জন্য পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। চাকরি হারানো কর্মীরা অন্তত ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। যেসব দেশে কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা রয়েছে, সেখানে আরও ১২ মাস সেই সুবিধা বহাল থাকবে। পাশাপাশি তাঁরা ব্যবহৃত ল্যাপটপটি নিজেদের কাছে রাখতে পারবেন। চাইলে নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে ১০ হাজার মার্কিন ডলারের অনুদানের জন্যও আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত ক্যানভা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম। সহজে পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি ও নানা ধরনের নকশা তৈরির সুবিধার কারণে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এদিকে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বাড়ছে। এর আগে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। ব্লক ও ওয়াইজটেক গ্লোবালেও কর্মী কমানোর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।