‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৫)
উম্মী অর্থ নিরক্ষর হলে হযরত মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম কি নিরক্ষর ছিলেন? কাল কিয়ামতের ময়দানে নিরক্ষর বলে সবার সামনে কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী করা হবে? নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
হযরত সাইয়্যিদুনা মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক যখন তাওরাত শরীফ দান করেন তখন বলেন-
وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِن كُلِّ شَيْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا ۚ سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ
অর্থ: আর আমি আপনাকে ফলকে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করুন এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দিন। (পবিত্র সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৪৫)
এ পবিত্র আয়াত শরীফ থেকে আমরা জানতে পারলাম, হযরত সাইয়্যিদুনা মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে ফলকে লিখিত তাওরাত শরীফ দেয়া হয়েছিলো। অর্থাৎ তিনি উনার উম্মতকে সে লিখিত কপি থেকে পড়ে শোনাতেন। এ থেকে বোঝা গেলো তিনি লেখা পড়তে পারতেন।
এবার একটা হাদীছ শরীফ দেখুন-
عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:" إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ قَامَتْ ثُلَّةٌ مِنَ النَّاسِ يَسُدُّونَ الْأُفُقَ، نُورُهُمْ كَالشَّمْسِ فَيُقَالُ: النَّبِيَّ الْأُمِّيَّ، فَيَتَحَسَّسُ لَهَا كُلُّ نَبِيٍّ فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، ثُمَّ تَقُومُ ثُلَّةٌ أُخْرَى تَسُدُّ مَا بَيْنَ الْأُفُقِ، نُورُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، فَيُقَالُ: النَّبِيَّ الْأُمِّيَّ، فَيَتَحَسَّسُ لَهَا كُلُّ نَبِيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، ثُمَّ تَقُومُ ثُلَّةٌ أُخْرَى تَسُدُّ مَا بَيْنَ الْأُفُقِ نُورُهُمْ مِثْلُ كَوْكَبٍ فِي السَّمَاءِ، فَيُقَالُ: النَّبِيَّ الْأُمِّيَّ، فَيَتَحَسَّسُ لَهَا كُلُّ نَبِيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، ثُمَّ يَحْثِي حَثْيَتَيْنِ، فَيَقُولُ: هَذَا لَكَ يَا مُحَمَّدُ، وَهَذَا مِنِّي لَكَ يَا مُحَمَّدُ، ثُمَّ يُوضَعُ الْمِيزَانُ، وَيُؤْخَذُ فِي الْحِسَابِ"
অর্থ: হযরত আবু উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- যখন কিয়ামতের দিন হবে একদল মানুষ দাঁড়াবে, তাদের নূর সূর্যের ন্যায় দিগন্ত ঢেকে ফেলবে, অতঃপর বলা হবে; উম্মী নবী, প্রত্যেক হযরত নবী আলাইহিমুস সালাম এ ডাকে সাড়া দেয়ার জন্য প্রস্তুত হবেন। অতঃপর বলা হবে; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার উম্মত। অতঃপর একদল দাঁড়াবে তাদের নূর চৌদ্দ তারিখের চাঁদের ন্যায় দিগন্তের মধ্যবর্তী সব ঢেকে ফেলবে, বলা হবে; উম্মী নবী, প্রত্যেক হযরত নবী আলাইহিমুস সালাম এ ডাকে সাড়া দেয়ার জন্য প্রস্তুত হবেন, অতঃপর বলা হবে; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার উম্মত। অতঃপর একদল দাঁড়াবে তাদের নূর আসমানের তারকার ন্যায় দিগন্তের মধ্যবর্তী সব ঢেকে ফেলবে, বলা হবে; উম্মী নবী, প্রত্যেক হযরত নবী আলাইহিমুস সালাম এ ডাকে সাড়া দেয়ার জন্য প্রস্তুত হবেন, অতঃপর বলা হবে; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার উম্মত। অতঃপর দু’ মুষ্টি উঠাবেন ও বলবেন- এটা আপনার জন্য হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অতঃপর মীযান কায়েম করা হবে এবং হিসাব আরম্ভ হবে”। (মুজামুল কবীর তাবরানি ৮/১৭৩; হাদীছ ৭৭২৩)
এই হাদীছ শরীফখানার সনদ হাসান।
পবিত্র হাদীছ শরীফখানা লক্ষ্য করুন- কিয়ামতের ময়দানে যখন উম্মী নবী বলা হবে তখন প্রত্যেক হযরত নবী আলাইহিমুস সালাম সে ডাকে সাড়া দেয়ার প্রস্তুতি নিবেন। প্রত্যেক হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের মধ্যে হযরত সাইয়্যিদুনা মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনিও আছেন। আমরা দেখেছি তিনি তাওরাত পড়তে পারতেন। তাহলে এখানে উম্মী মানে যদি নিরক্ষর হয় তাহলে হযরত সাইয়্যিদুনা মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম কি নিরক্ষর সম্বোধন শুনে আহবানে সাড়া দেয়ার জন্য প্রস্তুত হবেন? নিরক্ষর দাবিকারীদের ভাষ্য অনুযায়ী তো উম্মী মানে নিরক্ষর, লেখাপড়া না জানা হয় তাহলে হযরত মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনিতো নিরক্ষর ছিলেন না। তাহলে এই উম্মী মানে কি?
আর কাল কিয়ামতের ময়দানে যেখানে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সকল মর্যাদা প্রকাশ করা হবে, হামদের পতাকা উনার হাতে থাকবে, শাফায়াতে কুবরার মালিক হবেন, মাকামে মাহমুদে আসীন হবেন, সকলে যখন চিন্তিত পেরেশানগ্রস্থ হবে; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন থাকবেন সকলের সুপারিশকারী নাজাতের উছিলা, সর্বোচ্চ সম্মানের অধিকারী থাকবেন তিনি। সুবহানাল্লাহ!
এখন ফিকির করুন- সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়ে সৃষ্টিজগতের সবার সামনে আল্লাহ পাক উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিরক্ষর বলে সম্মোধন করে মানহানী করবেন? আর কি কোন বিশেষণ নেই?
নাকি এখানে উম্মী মানে অন্য কিছু?
বাতিল ফিরকার লোকদের কাছে এগুলোর জবাব চাই!
-খাজা মুহম্মদ নুরুদ্দীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪)
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।