উপকূলেও ডেঙ্গুর প্রভাব : নেই ডাক্তার, নেই বেড
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকায় ডেঙ্গু রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেলে সেখানে মারাত্মক চিকিৎসা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুর্বল অবকাঠামো, সীমিত চিকিৎসাসেবা এবং প্রশিক্ষিত জনবলের অভাবÍ সবমিলিয়ে উপকূলবর্তী এলাকাগুলো একটি বড় স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারে।
সম্প্রতি দক্ষিণ অঞ্চলের কয়েকটি উপকূলবর্তী জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। একই চিত্র যদি কলাপাড়ায় দেখা যায়, তাহলে স্থানীয় হাসপাতালগুলোতে শয্যা সংকট এবং পর্যাপ্ত ওষুধ বা প্রয়োজনীয় পরীক্ষার সুযোগ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে বৃষ্টিপাত-পরবর্তী সময়ে। উপকূলবর্তী এলাকাগুলোর পানিবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যার কারণে সেখানে এডিস মশার বিস্তার দ্রুত ঘটছে। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শও দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা বয়েজ ক্লাবের সভাপতি ডা. তৌফিকুল ইসলাম রনি বলেন, সম্প্রতি যে হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তাতে উপকূলের সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত। আমি প্রতিদিন কমবেশি অনেক ডেঙ্গু রোগী পাচ্ছি আমার চেম্বারে। এদের মধ্যে যাদের অবস্থা একটু আশঙ্কাজনক, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিই অথবা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কুয়াকাটায় যে হাসপাতাল রয়েছে, এটি পরিপূর্ণ চালু থাকলে এই এলাকার মানুষ এখানেই চিকিৎসা নিতে পারতো।
স্থানীয় জেলে ছগির মাঝি বলেন, ডাক্তার বলেছেন আমার ছেলের নাকি ডেঙ্গু হয়েছে। এখন চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে নিয়ে যেতে বলছে। কারণ, কুয়াকাটা হাসপাতালে রোগী ভর্তি নেওয়া হয় না। আমি গরিব মানুষ, পটুয়াখালী গিয়ে ছেলের চিকিৎসা করাতে আমার খুব কষ্ট হবে। আমরা চাই কুয়াকাটা হাসপাতালটি যেন পুরোপুরি চালু করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)