উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে -রেলমন্ত্রী
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দিনাজপুর সংবাদদাতা:
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে। সরকার এই লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। ভারত তাদের আসামসহ সেভেন সিস্টারের সঙ্গে রেলপথ ও সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশের হিলি ও লালমনিরহাট ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এতে করে দুই দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। দুই দেশই লাভবান হবে। আমরা এই বিষয়টি ভেবে দেখছি।
গতকাল জুমুয়াবার দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন আধুনিকায়নের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, দিনাজপুরের হিলি রেলস্টেশনে ইয়ার্ড ছিল। ফলে সেখানে পণ্য লোড-আনলোড করা হতো। কিন্তু ভারতের বর্ডারের কাছে হওয়ায় পণ্য লোড-আনলোডে তারা আপত্তি জানিয়েছে। এ কারণে পণ্য লোড-আনলোড বন্ধ থাকায় সেখান থেকে সরিয়ে বিরামপুর রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে। এর ফলে এখান থেকে পরিবহনের মাধ্যমে ট্রেনের মালামাল দেশের সব জায়গায় পণ্য পাঠানো যাবে।
তিনি আরও বলেন, যাত্রীসেবার মান ও আসন সংখ্যা বৃদ্ধির জন্য ট্রেনে আরও বগি বাড়ানো হবে। রেলের আরও অনেক অনেক সংস্কার কাজ করা হবে। সকল রেলস্টেশনকে আধুনিকায়ন ও নতুন রেলপথ নির্মাণ করা করা হবে। যার প্রমাণ হিসেবে বিরামপুর রেলস্টেশনে অনেক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিরামপুর রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ ও রেলস্টেশনের ভবন নির্মাণকাজ চলছে। ইতোমধ্যে রেলস্টেশনটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)