উচ্ছেদ নয়, কাছে কোথায়ও স্থায়ী পুনর্বাসন চান হোপ মার্কেটের ব্যবসায়ীরা
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকার ফুটপাত ও সড়কে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা উচ্ছেদ নয়, বরং আশপাশে স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, জীবিকার স্বার্থে বিকল্প জায়গা দেওয়া হলেও সেটি যেন কাছাকাছি হয়, যাতে অতিরিক্ত খরচ ছাড়াই ব্যবসা চালিয়ে যেতে পারেন।
গতকাল জুমুয়াবার সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে গড়ে উঠেছে ছোট-বড় কয়েকটি মার্কেট ও অসংখ্য ফুটপাতের দোকান। এলাকাটিতে একাধিক স্কুল থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে কেনাবেচা।
সকাল ১০ টার পরে এসব সড়ক ঘুরে দেখা যায়, হকাররা দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটি দোকানে ছিল ক্রেতার আনাগোনা। আশপাশের স্কুলগুলোতে কোচিং চালু থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের বসে থাকতে দেখা যায়। সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তুলনামূলক বেশি থাকলেও যানজটের ভোগান্তি ছিল না।
পানির ট্যাংকি সংলগ্ন কয়েকটি জুতার দোকান খোলা থাকতে দেখা যায়। এছাড়া এসব সড়কে বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেট, হোপ মার্কেট, মিয়া বাড়ি মার্কেট, মহুয়া মার্কেট, নাহার প্লাজা খোলা ছিল। এসব মার্কেটেও বিক্রেতাদের দোকান খুলতে দেখা যায়।
ফুটপাতে পাঁচ বছর ধরে শিশুদের পোশাক বিক্রি করা আবদুর রাজ্জাক বলেন, আমরা ফুটপাতে বসে ব্যবসা করি, এতে সাধারণত সমস্যা হয় না। কিন্তু কিছু ব্যবসায়ী মূল সড়ক দখল করায় যানজট তৈরি হয়। সরকার যদি উচ্ছেদ করে, তাহলে এতো মানুষকে কোথায় বসাবে-সেটাই বড় প্রশ্ন।
মূল সড়কে দোকান সাজাতে থাকা বিল্লাল হোসেন বলেন, উচ্ছেদ হলে কিছু করার নেই, এটাই আমাদের জীবিকা। তবে যেখানেই বসাবে, সেটি যেন কাছাকাছি হয়। দূরে হলে যাতায়াত খরচ বহন করা কঠিন হবে।
১১/২ নম্বর সড়কে পাপোষ বিক্রেতা আক্তার হোসেন জানান, আগামী রোববার পর্যন্ত সময় দিয়েছে। তারপর উচ্ছেদ করবে। ১০ বছর ধরে ব্যবসা করছি, অনেকবার পুনর্বাসনের কথা শুনেছি, কিন্তু বাস্তবে হয়নি। এবার যেন সত্যি কাছাকাছি জায়গা দেয়।
একই দাবি জানিয়ে পোশাক বিক্রেতা আল কাউস বলেন, এখানে ভাড়া কম, তাই কম দামে পণ্য বিক্রি করা যায়। ধনী-গরিব সবাই কেনাকাটা করে। অন্যত্র সরালে সেটি যেন স্থায়ী হয় এবং আশপাশেই হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)