ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছহিবে ইলমে গায়িব:
(১) ছহিবুস সির, হযরত হুজায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য বিষয়সমূহের সংবাদ দান করলেন।
তিনি আমাদের মাঝে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। আর সেইসব বিষয় বিস্তারিত বর্ণনা করলেন, যেগুলো কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে। যে স্মরণ রেখেছে, সে স্মরণ রেখেছে। আর যে ভুলে গেছে, সে ভুলে গেছে। উনার বর্ণিত বিষয়সমূহের মধ্যে যখন আমি কোন একটি ভুলে যাই, তখন সেটি দেখা মাত্রই মনে পড়ে যায়, যেমন ভুলে যাওয়া মানুষ সামনে এলে মনে পড়ে যায়। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
(২) মুসলিম শরীফে বর্ণিত আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে নিয়ে ফজরের নামায আদায় করলেন। অতঃপর তিনি মিম্বরে শরীফে আরোহণ করে যোহর পর্যন্ত খুতবা মুবারক দিলেন। মিম্বর শরীফ থেকে নেমে তিনি যোহরের নামায আদায় করলেন। তারপর আবার সূর্যাস্ত পর্যন্ত খুতবা মুবারক দিলেন। এই সুদীর্ঘ খুতবা মুবারকে তিনি অতীত ঘটনাবলী এবং কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য বিষয়াবলী বর্ণনা করলেন। যে অধিক মনে রাখতে পেরেছে, সে অধিক জ্ঞানী।
(৩) হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন- আমার জন্যে সমস্ত কায়িনাত (বিশ্বকে) তুলে ধরা হয়েছে। আমি সমস্ত কায়িনাত (বিশ^কে) এবং কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য বিষয়সমুহকে এমনভাবে দেখেছি, যেমন আমার হাতের তালু মুবারক দেখে থাকি। সুবহানাল্লাহ! পূর্ববতী হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণকে যেমন গাইব এর ইলিম মুবারক হাদিয়া করেছেন অনুরূপ মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে ভবিষ্যতের সমস্ত বিষয় উদঘাটিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
(৪) হযরত সামুরাহ ইবনে জুনদুব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার সূর্যগ্রহণ হলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে নিয়ে সূর্যগ্রহণের নামায পড়লেন। অতঃপর তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার কসম, আমি নামাযে আপনাদের সেই সব বিষয় প্রত্যক্ষ করেছি, যা ভবিষ্যতে আপনারা যেগুলোর সম্মুখীন হবেন। সুবহানাল্লাহ্! (মুসনাদে আহমদ-৩৩/৩৪৬, মু’জামুল কবীর-৭/১৯১,মাযমাউয যাওয়ায়িদ-৭/৩৪৪,খাসায়িসুল কুবরা- ২/১৩২)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতের প্রাচুর্যতার খবর দিয়েছেন:
(১) হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “দুনিয়া সুমিষ্ট ও শস্যশ্যামল। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে দুনিয়াতে খলীফা মনোনীত করেন এটা দেখার জন্যে যে, তোমরা খলীফা হওয়ার পর কিরূপ আমল করো। কাজেই তোমরা দুনিয়া এবং নারী থেকে সতর্ক থাকো। কেননা, বনী ইসরাঈলের প্রথম ফেতনা বা গোলযোগ নারীকেই নিয়ে ঘটেছিলো।” (মুসলিম শরীফ-৪/২০৯৮)
(২) হযরত আমর ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি রেওয়ায়েত করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার কসম, আমি আপনাদের জন্যে দারিদ্র্যের ভয় করি না; কিন্তু আমার আশংকা হয় যে, আপনাদের পূর্ববর্তীদের অনুরূপ আপনাদের মধ্যেও ধনসম্পদের প্রাচুর্য না হয়ে যায়। তারা যেমন ধন-সম্পদকে মুহব্বত করেছিলো, আপনারাও তেমনি ধনসম্পদের মোহে না পড়ে যান। (ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












