সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ঈদে ট্রেনের সব টিকিট অনলাইনে, সিন্ডিকেটের আশঙ্কা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, রাত ২:২৮
ঈদে ট্রেনের সব টিকিট অনলাইনে, সিন্ডিকেটের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবছরই দুই ঈদ ঘিরে ট্রেনের টিকিট কাটার যে যুদ্ধ হয় কমলাপুর স্টেশনে, এবার আর সে দৃশ্য দেখা যাবে না। এবার ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে গত কয়েক বছরের অনলাইন অভিজ্ঞতা দেখে এ নিয়ে শঙ্কিত যাত্রীরা। কারণ নানারকম কৌশলে একটি সিন্ডিকেট এসব টিকেট আগেই নিজেদের দখলে নিয়ে নেয়।
এসব অনলাইন জালিয়াতিতে সরাসরি অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা ‘সহজ’ এর কর্মকর্তা-কর্মচারীদেরও জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।
রেল সূত্রে জানা গেছে, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে প্রতিদিন মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসন থাকছে।
সব মিলিয়ে প্রতিদিনের এই ২৮ হাজার ৭৭৮টি আসনের টিকিট পুরোটাই বিক্রি হবে অনলাইনে। স্টেশনে টিকিট কাটার বিড়ম্বনা এবার দেখা না গেলেও, ঘণ্টার পর ঘণ্টা মানুষের লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা না গেলেও কত মানুষে যে শেষ পর্যন্ত ট্রেনের টিকিট পাবেন না, তারও কোনো খোঁজ থাকবে না।
টিকিটপ্রত্যাশীরা অনলাইন ভোগান্তির কথা চিন্তা করে জানান, অনলাইনে একটি ট্রেনের আসন সিলক্ট করা থেকে শুরু পেমেন্ট করা পর্যন্ত একজন টিকিটপ্রত্যাশীকে সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়। কেউ এই প্রক্রিয়া ১/২ মিনিটে শেষ করেন, আবার কেউ ৫/৭ মিনিট পর্যন্তও সময় নিয়ে থাকেন। সেই হিসেবে এবার ঈদে ট্রেনের অগ্রীম টিকিট প্রথম ৩ থেকে ৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
আর রেলওয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, এত অল্প সংখ্যক আসন শেষ হতে মিনিটও পার হবে না। হাজারে হয়তো ৩-৫ জন মানুষ টিকিট সংগ্রহ করতে পারবেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব পায় ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’ কর্তৃপক্ষ। এরপর গত দুই ঈদে সার্ভার জটিলতা, সাইটে টিকিটের জন্য ইউজারের কিইউতে থাকা, টিকিট ভাড়ার অসামঞ্জস্যতাসহ নানা সমস্যা দেখা গিয়েছিল। তবে, এসব জটিলতা কাটিয়ে এবার মিনিটে ৫ লাখ টিকিট বিক্রির সক্ষমতার কথা জানিয়েছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’ কর্তৃপক্ষ।
অনলাইনে টিকিট কেনার সাইটে একটি টেকনোলজি যুক্ত করা হয়েছে, যেখানে একসঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যকের বেশি মানুষ ওয়েবসাইটে ঢুকতে পারে না। এই ধরনের সিস্টেম যুক্ত করে আপনারা ওয়েবসাইট সচল রাখতে চাচ্ছেন। এই সচল রাখার প্রক্রিয়টি অন্যায় কি না, এ বিষয়ে জানতে চাইলে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ বলেছে, গতবার আমাদের যে সার্ভার ক্যাপাসিটি ছিল, সেখান থেকে বর্তমানে ২৫০টি সার্ভার ব্যবহার করার প্রক্রিয়া করা হয়েছে। আমাদের সিস্টেম একটা টেকনোলজি আপডেট করা হয়েছে, যাতে ব্রাউজিং আরও ফাস্টার হতে পারে। প্রতি মিনিটে সার্চিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে আমাদের সার্ভারে। এর আগে দুটো ঈদে আমাদের প্রতি মিনিটে ৩০ থেকে ৩৫ হাজার টিকিট বিক্রি করার একটা ক্ষমতা ছিল। এবার সেটি বাড়ানো হয়েছে। আমরা ৫ লাখ টিকেট প্রতি মিনিটে বিক্রি করতে পারব।
রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বলেন, সার্ভার কিন্তু কালোবাজারি চেনে না। এ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে প্রায় ১৫ লাখ। ঈদযাত্রার আগেই এটা পৌঁছাতে পারে ২২-২৫ লাখে। দিনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের সর্বমোট আসন হবে ২৫ হাজার। এই ২৫ হাজার আসনের জন্য যদি ২৫ লাখ লোক চেষ্টা করে, তাহলে টিকিট পাবেন হাজারে প্রায় ৩ জন। বাকি ৯৯৭ জন টিকিট পাবেন না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ১ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ১ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ১ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ১ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ১ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ১ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ১ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ১ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ১ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২২ ঘণ্টা আগে