ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা যৌথভাবে হামলা চালালো ইসরাইলি বন্দরে
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরাইলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে হাইফা বন্দরের চারটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি জানান, চারটি জাহাজের মধ্যে দুটি সিমেন্টবাহী এবং দুটি সাধারণ কার্গো জাহাজ।
দ্বিতীয় অভিযানে ভূমধ্যসাগর দিয়ে ইসরাইলের বন্দর অভিমুখী ‘শরথর্ন এক্সপ্রেস’ নামে একটি জাহাজে আঘাত হানা হয়।
দুটি অভিযানেই কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে। জেনারেল সারি জানান, ইহুদিবাদী ইসরাইলের লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে।
এদিকে হিযবুল্লাহ সূত্র থেকে জানা গেছে, সাফেদ এরিয়ার উত্তর-পূর্বের আইলাত হাশাহার এরিয়ায় ইসরাইলি ৯১তম ডিভিশনে ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক অবস্থানে ডিরেক্ট ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালিয়েছে হিযবুল্লাহ। এতে নিশ্চিতভাবে নিহত/আহত হয়েছে।
হামাসের বিভিন্ন ব্রিগ্রেড থেকে জানা গেছে, রাফাহ'র তাল জারোব এরিয়ার পশ্চিমে ১টি ইসরাইলি সামরিক ইঞ্জিনিয়ারিং যান'কে গাইডেড মিসাইল দ্বারা টার্গেট করে ধ্বংস করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
ইয়াবনা ক্যাম্প এরিয়ায় ১ ইসরাইলি সন্ত্রাসী সেনাকে স্নাইপিং করে টার্গেট করেছে আল-আক্বসা ব্রিগেড স্নাইপার।
রাফাহ'র ইয়াবনা ক্যাম্প এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক অবস্থানে যৌথভাবে মর্টার শেলিং করেছে আল-কাসসাম ও আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।