হামাসের বীরত্ব:
ইয়েমেন উপকূলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি জাহাজ আটক
এডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা
, ১৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাদিস ১৩৯১ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইয়েমেন উপকূলে এডেন সাগর থেকে ইসরায়েলি মালিকানাধীন আরেকটি জাহাজ আটক হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। ইসরায়েলের ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক’ নামে তাদের একটি ট্যাংকার ইয়েমেন উপকূলে ‘ছিনতাই’ হয়েছে।
লন্ডন-ভিত্তিক জোডিয়াক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে ২২ জন ক্রু রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক এসিড বোঝাই রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি- অ্যাম্ব্রে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে এবং অন্যান্য জাহাজকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
এডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা:
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউএসএস ম্যাসন নামে ওই ডেস্ট্রয়ার এডেন উপসাগরে অবস্থান করছিল।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থানীয় সময় সকালের দিকে ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এডেন উপসাগর থেকে আটক করা একটি পণ্যবাহী ট্যাঙ্কার উদ্ধারে সহায়তা করার পর ইউএসএস ম্যাসন হামলার শিকার হয়েছে। মার্কিন বাহিনীর বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ডেস্ট্রয়ার থেকে অন্তত ১০ নটিক্যাল মাইল দূরে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












