ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, উচ্চ আদালতে যাবেন স্বতন্ত্র প্রার্থী ওসমান
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান গনি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপিল শুনানিতেও মনোনয়ন ফিরে না পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি।
চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছিলেন ব্যবসায়ী ওসমান গনি। কিন্তু এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।
এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা নামঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসমান গনি বলেন, নির্বাচন কমিশন ঠুনকো কারণে আমার প্রার্থিতা বাতিল করতে পারে না। এটা পক্ষপাত। আমি উচ্চ আদালতে যাব।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ৮৮৮৫ স্বাক্ষর নিয়েছি। কিন্তু জমা দেওয়ার সময় সিরিয়ালে গরমিল ছিল। কিন্তু স্বাক্ষর ও সংখ্যা ঠিক ছিল।
শুধু সিরিয়াল নম্বর মেইনটেইন না করার অজুহাতে প্রার্থিতা বাতিল করা ন্যায়বিচার নয়। তারা অনুসন্ধান করতে পারতেন। তা করেননি।
আপিলেও কেন নামঞ্জুর হলো- জানতে চাইলে এই প্রার্থী বলেন, এটা তো সামান্য ভুল। তদন্ত করলেই স্পষ্ট হত।
কিন্তু আপিলেও নির্বাচন কমিশন তা শোনেনি, খারিজ করেছে। আমার কাছে এটা পক্ষপাত মনে হচ্ছে, আমি উচ্চ আদালতে যাব। সেখানে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












