ইসরায়েল-গাজা যুদ্ধসংক্রান্ত ২৪ ঘণ্টার পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ভূখ- থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর প্রায় তিন সপ্তাহ পর জুমআবারও গাজায় যুদ্ধ চলেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সেই হামলায় কমপক্ষে এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।
অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় সাত হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন, যার অধিকাংশই প্রধানত বেসামরিক এবং শিশু।
যুদ্ধসংক্রান্ত গত ২৪ ঘণ্টার পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা :
‘আরো অনেকে মারা যাবে’:
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা জুমআবার গাজায় চলমান ইসরায়েলি অবরোধের ফলে মানবিক পরিস্থিতি নিয়ে একটি ভয়াবহ সতর্কতা জারি করেছে।
ইউএনআরডাব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছে,:
‘যেহেতু আমরা বলছি গাজার মানুষ মারা যাচ্ছে, তারা শুধু বোমা ও হামলার কারণেই মারা যাচ্ছে না, শিগগিরই গাজা উপত্যকায় আরোপিত (অবরোধের) পরিণতিতে আরো অনেকে শহীদ হবেন। ’:
যুদ্ধের সময় সংস্থাটির ৫৭ জন কর্মী নিহত হয়েছে উল্লেখ করে ফিলিপ উপকূলীয় অঞ্চলে ‘অর্থপূর্ণ ও নিরবচ্ছিন্ন’ সহায়তার আহ্বান জানিয়েছে।
সেনাবাহিনীর অনুপ্রবেশ:
ইসরায়েলের সেনাবাহিনী জুমআবার বলেছে, তাদের পদাতিক বাহিনী যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় মধ্য গাজায় একটি ‘টার্গেটেড অভিযান’ চালিয়েছে, এটি গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ।
তারা আরো বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সেই সঙ্গে হামাসের লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে এবং আঘাত করেছে।
সেনারা তাদের কাজ শেষে এলাকা ছেড়ে চলে গেছে বলেও উল্লেখ করেছে তারা।
ইসরায়েল ‘ভূমি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে’ বলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে পুনরাবৃত্তি করার পর এই আক্রমণ হলো।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা:
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানকে যেকোনো উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং অন্যদের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছে, ‘ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক সদস্যদের লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর চালানো চলমান ও ব্যর্থ হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে। ’
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন সেনাদের ওপর হামলার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি সতর্কবার্তা দেওয়ার পর এই হামলা চালানো হয়েছে।
হামাসের হামলার পর থেকে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী গোষ্ঠীকে ইসরায়েলের কাছাকাছি মোতায়েন করে বলেছে, এটি লেবাননের হিজবুল্লাহসহ ইরানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিরোধ বিস্তৃত হওয়া বিরত করার একটি প্রচেষ্টা।
মিসরে ড্রোন বিধ্বস্ত:
জুমআবার ইসরায়েল সীমান্তের কাছে মিসরীয় শহর তাবাতে একটি অজ্ঞাত ড্রোন বিধ্বস্ত হয়ে ছয়জন আহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ড্রোনটি ইসরায়েলি রিসোর্ট ইলাত পেরিয়ে লোহিত সাগরের শহরে ‘তাবা হাসপাতালের পাশের একটি ভবনে’ বিধ্বস্ত হয়।
পরিসংখ্যান বিতর্ক:
গাজার মৃত্যুর পরিসংখ্যান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার সন্দেহ প্রকাশ করার পর বৃহস্পতিবার হামাস প্রায় সাত হাজারজনের নামের একটি তালিকা প্রকাশ করে বলেছে, এটি ইসরায়েলি হামলায় নিহতদের তালিকা।
গাজায় বন্দি প্রায় ৫০ ইসরায়েলি জিম্মি ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে বলেও ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে।
ইউএনআরডাব্লিউএর লাজারিনি জুমআবার আলোচনায় গুরুত্ব দিয়ে বলেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অতীতের সংঘাতে বিশ্বাসযোগ্য প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।