ইসরায়েলি গণহত্যা অব্যাহত: ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো মরণফাঁদ, ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি শহীদ
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত রয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় এখনো প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। বেশ কয়েকটি মেডিক্যাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ১২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদীবাদী সেনাবাহিনী। এর মধ্যে বহু মানুষ ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় ইহুদীবাদী বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার সকাল থেকে ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলের গুলিতে ৫৭ জন নিহত এবং ৩৬৩ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
সেখানকার বেশ কিছু ত্রাণ বিতরণ কেন্দ্র বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালনা করছে। এ নিয়ে শুরু থেকেই বেশ সমালোচনা এবং বিতর্ক শুরু হয়েছে।
এদিকে গণহত্যা এবং চরম মানবিক হতাশার মতো পরিস্থিতি তৈরি হলেও জিএইচএফের ত্রাণ ব্যবস্থাকে ‘নাটকীয় সাফল্য’ হিসাবে বর্ণনা করছে সন্ত্রাসী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কার্যক্রম নিয়ে বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছে।
গত ২৭ মে থেকে জিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে ২২০ জনেরও বেশি মানুষ তাদের পরিবারের জন্য সামান্য খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এর ফলে রাফাহ এবং নেটজারিম করিডোরে স্থাপিত বিচ্ছিন্ন এই সাহায্য কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা নেটজারিম করিডোর এলাকায় ‘সতর্কীকরণ’ হিসেবে ‘গুলি’ চালিয়েছে। সেখানে রাতের বেলায় বেশিরভাগ ত্রাণপ্রার্থী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না এবং খাদ্যের সন্ধানে থাকা ক্ষুধার্ত মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)