মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ইলিম-তা’লীমের প্রচার-প্রসারে সম্মানিত মুসলিমা মহিলাদের অবদান অনেক বিস্তৃত (৩)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, রাত ১:৫৮
ইলিম-তা’লীমের প্রচার-প্রসারে সম্মানিত মুসলিমা মহিলাদের অবদান অনেক বিস্তৃত (৩)

পবিত্র হাদীছ শরীফ সংরক্ষণ, চর্চা ও তালীম দানে মহিলাগণের অবদান :

সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে মহিলাদের ইলম-তালীম মুবারকের গুরুত্ব অপরিসীম। সেজন্য ইলমের সকল শাখায় মহিলাদের বেমেছাল অবদান রয়েছে। এমনকি সম্মানিত হাদীছ শরীফ সংরক্ষণ, চর্চা, গবেষণা ও শিক্ষাদানে মহিলা ছাহাবী ও মহিলা আউলিয়ায়ে কিরামগণের ব্যাপক ভূমিকা রয়েছে। মুসলিম ইতিহাসে কিছু বিখ্যাত মহিলা হাদীস শরীফ বিশারদের বর্ণনা রয়েছে। জীবন-চরিত সম্বন্ধীয় অভিধানে এরূপ অনেক মুসলিম নারীর সন্ধান পাওয়া যায়। পরে অনেক মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বিশেষ করে
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময়ে এবং পরে উম্মুল কায়িনাত, উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগন উনাদের পবিত্র হাদীস শরীফ বর্ণনা, ব্যাখ্যা ও প্রচারে ভূমিকা বেমেছাল। উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ, সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন আর রবিয়াহ, বিনতু ফারুকে আ’যম আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন আল হাদি আশির, বিনতু আবি সুফিয়ান আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশির, বিনতু হারিছ আলাইহাস সালাম এবং উম্মুল মু’মিনীন আছ ছাদিসাহ আলাইহাস সালামসহ প্রত্যেকেই স্বতন্ত্র খুসুসিয়ত সমৃদ্ধ পবিত্র হাদীছ শরীফ বর্ণনাকারী হিসেবে পরিচিত।
তাবি‘য়ীদের যুগে ইবনু সিরীনের কন্যা হাফসা রহমতুল্লাহি আলাইহা, উম্মে আবূ দারদা রহমতুল্লাহি আলাইহা এবং ‘আমরাহ্‌ বিনতে আব্দির রহমান রহমতুল্লাহি আলাইহা উনারা গুরুত্বপূর্ণ পবিত্র হাদীছ শরীফ বিশারদ হিসেবে পরিচিত। উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ, সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম উনার হতে বর্ণিত হাদীসের অন্যতম বিশেষজ্ঞ হচ্ছেন ‘আমরাহ্‌ রহমতুল্লাহি আলাইহা। উনার এক ছাত্র হচ্ছেন আবূ বকর ইবনে হাযম রহমতুল্লাহি আলাইহি যিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার প্রসিদ্ধ বিচারক ছিলেন, যিনি ‘আমরাহ্‌ বিনতে আব্দির রহমান রহমতুল্লাহি আলাইহা উনার বর্ণিত সকল পবিত্র হাদীছ শরীফ লিখে ফেলার জন্য তৎকালীন ন্যায়পরায়ণ খলীফা সাইয়্যিদুনা হযরত উমর ইবনে আব্দিল আযীয রহমতুল্লাহি আলাইহি কর্তৃক আদিষ্ট হয়েছিলেন।
উনাদের পরে ‘হযরত আবিদা রহমতুল্লাহি আলাইহা, ‘হযরত আবদা ইবন বিশর রহমতুল্লাহি আলাইহা, হযরত উম্মে ‘উমর রহমতুল্লাহি আলাইহা, হযরত যয়নাব রহমতুল্লাহি আলাইহা, হযরত নফিসা রহমতুল্লাহি আলাইহা, হযরত খাদীজা রহমতুল্লাহি আলাইহা, হযরত ‘আবদা বিনতে ‘আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহা এবং আরো অনেক মহিলা আউলিয়ায়ে কিরামগণ পবিত্র হাদীছ শরীফ উনার উপর বিশেষ ইলম মুবারক অর্জন করেছিলেন এবং উনারা পবিত্র হাদীছ শরীফ তালীম দিতেন।
‘হযরত আবিদা রহমতুল্লাহি আলাইহা তিনি প্রথমে একজন দাসী ছিলেন এবং এ অবস্থায় থেকেই তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবস্থানরত মুয়াল্লিমদের নিকট পবিত্র হাদীছ শরীফ চর্চা করেন। এটা বলা হয় যে, তিনি দশ সহ¯্রাধিক পবিত্র হাদীছ শরীফ উনাকে উনার শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত করেছেন।


-উম্মু মুদ্দাস্সির।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৪ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৪ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৫ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৫ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৬ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৬ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬