ইরান যুদ্ধে মার্কিনিদের পকেট থেকে খসেছে ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইরান যুদ্ধে এ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে খসেছে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার (৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি)। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে পেন্টাগন। খবর আল জাজিরার।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বরাদ্দকৃত তহবিলের ‘৯৭ দশমিক ৫ শতাংশ সফলভাবে কাজে লাগাতে পেরেছে’ তারা।
কংগ্রেসকে পেন্টাগন জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের খরচ বেড়ে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কংগ্রেসের কর্মকর্তারা পেন্টাগনের এই হিসাবের বিশদ বিবরণ মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন।
তাদের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের এই হিসাবে যুদ্ধের সরাসরি পরিচালন ব্যয় এবং যুদ্ধে ব্যবহৃত বোমা, গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে সম্ভাব্য ২৯ বিলিয়ন ডলারের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে আরও দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বিমান বাহিনী ফাইটার ও বোমারু ইউনিটের পেছনে ৭৬০ কোটি ডলার, মার্কিন নৌবাহিনী দু’টি বিমানবাহী রণতরী ও দুই ডজন যুদ্ধজাহাজের পেছনে ১৫০ কোটি ডলার এবং মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে তাদের সেনাদের সার্বিক ব্যবস্থাপনায় ২০০ কোটি ডলারের বেশি খরচ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি মিলিয়ে বর্তমানে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন রয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত বিমান ও গোলাবারুদ প্রতিস্থাপনে পেন্টাগন ৬১০ কোটি ডলার, ওই অঞ্চলে কমান্ডো বাহিনীর পরিবহন ও সহায়তায় ৬৪.৫ কোটি ডলার এবং মার্কিন সামরিক সদস্যদের ‘চিকিৎসা সহায়তায়’ ২ কোটি ৪৫ লাখ ডলার ব্যয় করেছে।
কংগ্রেসের এক কর্মকর্তা যোগ করেছেন, সামরিক সরঞ্জাম স্থানান্তরে ‘মার্কিন ট্রান্সপোর্টেশন কমান্ড’ ৯ কোটি ২২ লাখ ডলার এবং ‘মার্কিন সাইবার কমান্ড’ সাইবার সহায়তা অভিযানে ১ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করেছে।
তবে মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের খরচ কিংবা যুদ্ধজাহাজ ও বিমানে ব্যবহৃত বিপুল জ্বালানির ব্যয় এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
পেন্টাগনের নতুন এই ব্যয় সংক্রান্ত প্রতিবেদন নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ট্রাম্প।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলপিজির দাম আরও বাড়ানোর প্রস্তাব
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর সময় বাড়ল
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি গাড়িতে অপ্রয়োজনে বাজবে না হর্ন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি বাসায় সাবলেটের বিরুদ্ধে কঠোর অবস্থান, বাতিল হতে পারে বরাদ্দ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












