ইরান এনপিটি’র সহ-সভাপতি নির্বাচিত: বড় কূটনৈতিক ধাক্কা খেলো যুক্তরাষ্ট্র
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে তীব্র বাকবিত-া তৈরি হয় এবং বৈশ্বিক অঙ্গনে ওয়াশিংটনের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা প্রকাশ পায়।
গত সোমবার শুরু হওয়া চার সপ্তাহব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই উত্তেজনার সৃষ্টি হয়, যেখানে ৩৪ জন সহ-সভাপতির একজন হিসেবে ইরান নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে।
১২১টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্বকারী জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) ইরানকে মনোনয়ন দেয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সার্বভৌম অধিকারের পক্ষে অবস্থান নেয়।
ইরানের নির্বাচনে বাধা দিতে ব্যর্থ হয়ে মার্কিন দূত দাবি করে, ড্রাম্প প্রশাসন ‘গভীরভাবে বিস্মিত’ যে, এমন একটি দেশকে এই পদে নির্বাচিত করা হয়েছে যারা চুক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।
যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়াকে অনেক বিশ্লেষক কূটনৈতিক চাপ ও আগ্রাসনের অংশ হিসেবে দেখছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, সামরিক হামলা এবং এনপিটি’র অধীনে ইরানের বৈধ অধিকার খর্বের প্রচেষ্টা।
স্বাধীন বিশ্লেষকদের মতে, মার্কিন প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট মতামত মেনে নিতে অস্বীকৃতিরই আরেকটি উদাহরণ, যেখানে ইরানকে একটি দায়িত্বশীল এনপিটি সদস্য হিসেবে দেখা হয়।
এছাড়াও ওয়াশিংটনের কিছু মিত্র, যেমন অস্ট্রেলিয়া ও আরব আমিরাত একই ধরনের আপত্তি জানায়। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ‘উদ্বেগ’ প্রকাশ করে। তবে রাশিয়া ইরানকে আলাদা করে টার্গেট করার যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
ইরানের এই নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন বহুপাক্ষিক কূটনীতির একটি স্পষ্ট বিজয় এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












