ইরানে সন্ত্রাসী ইসরায়েলের অতর্কিত হামলা - হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ - ৬ পরমাণু বিজ্ঞানী নিহত
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৩ জুন, ২০২৫ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের রাজধানী শহর তেহরান ও এর আশপাশের শহরগুলোতে অতর্কিত আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েল। গত বৃহস্পতিবার রাতে এই হামলা চালিয়েছে আইডিএফ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে একাধিক লক্ষ্যবস্তুতে চালানো ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
একাধিক তথ্যসূত্রে আরো জানা যায়, তেহরানে ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে।
কারণ ইরানের প্রতি অনুগত এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয়, তাহলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির একজন উপদেষ্টা বলেন, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চালাচ্ছে, যাতে ইরানের ওপর হামলা হলে ঐ গোষ্ঠীগুলো কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায় । কারণ, ইরাক কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না।
ইরাকের প্রধানমন্ত্রীর আরেকজন ফরেন পলিসি বিষয়ক উপদেষ্টা এর আগে সতর্ক করে বলেছিলেন- ইরানে যদি এবার কিছু ঘটে, তাহলে তা এমন কিছু হবে যা আমরা আগে দেখিনি।
তিনি ঠিকই বলেছিলেন। এর আগে ইরান ও দখলদার ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান-ইরাক যুদ্ধের পর এবারই প্রথম।
৬ পরমাণু বিজ্ঞানী নিহত:
এদিকে ইরানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়েদুন আব্বাসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রগুলো জানিয়েছে, বিজ্ঞানীদের মধ্যে মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির একজন গুরুত্বপূর্ণ গবেষক। তিনি ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিহত বাকি তিন বিজ্ঞানী হলেন আব্দোল হামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমির হোসেইন ফেকহি।
এই তিনজনই তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ষষ্ঠ নিহত বিজ্ঞানীর পুরো নাম এখনও প্রকাশ করা হয়নি। কেবল তার পদবী মোতাল্লেবিজাদেহ বলে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












