ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’ - বিক্ষোভকারীরা ‘আল্লাহর শত্রু’, মৃত্যুদন্ডের হুঁশিয়ারি ইরানের
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানজুড়ে চলা বিক্ষোভ গতকাল রোববার তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। রাজধানী তেহরান এবং দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদসহ বিভিন্ন প্রান্তের রাজপথ এখন বিক্ষোভকারীদের দখলে। মানবাধিকার কর্মীদের দাবি, এই দুই সপ্তাহের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১৬ জন প্রাণ হারিয়েছে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ইরানে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন এবং টেলিফোন লাইন বন্ধ থাকায় বিদেশ থেকে পরিস্থিতির সঠিক খবর পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি নিহতের সংখ্যা ১১৬ উল্লেখ করে জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়ছে এবং এ পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায়; যেমনটি ট্রাম্প হুমকি দিয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল হবে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু।’ পার্লামেন্টে গালিবাফ যখন এই হুমকি দিচ্ছিলেন, তখন এমপিরা ডায়াসের সামনে জড়ো হয়ে ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে সেøাগান দিতে থাকেন।
গালিবাফ বিক্ষোভ দমনে পুলিশ ও আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের, বিশেষ করে স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘ইরানের জনগণের জানা উচিত, আমরা আটককৃতদের কঠোরতম শাস্তি দেবো।’
তিনি সরাসরি সন্ত্রাসী ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বলেন, ‘ইরানে হামলা হলে অধিকৃত ভূখ- (ইসরায়েল) এবং এই অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের লক্ষ্যবস্তু হবে। আমরা শুধু হামলার পর পাল্টা জবাব দেওয়ার জন্য বসে থাকবো না, বিপদের কোনো সংকেত পেলেই ব্যবস্থা নেবো।’
গত জুনে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা কতটা সফলভাবে পাল্টা হামলা চালাতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে। যুদ্ধের যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের ৮৬ বছর বয়সী নেতা খামেনি।
এদিকে বিদেশে অবস্থানরত ইরানিরা আশঙ্কা করছেন, তথ্যের এই ব্ল্যাকআউট বা সংবাদহীনতার সুযোগে ইরানের নিরাপত্তা বাহিনী এক রক্তক্ষয়ী দমন-পীড়ন শুরু করতে পারে। ইতিমধ্যে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছে যে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষায় সে ইরানে হামলা চালাতে প্রস্তুত।
বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ইরান স্বাধীনতার স্বপ্ন দেখছে, সম্ভবত এমনটা আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত!!!’ নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত শনিবার রাতে ট্রাম্পকে ইরানে হামলার সামরিক পরিকল্পনাগুলো দেখানো হয়েছে, তবে সে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
বিক্ষোভকারীরা ‘আল্লাহর শত্রু’, মৃত্যুদ-ের হুঁশিয়ারি ইরানের:
মাশহাদে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছেন। রাস্তার মাঝে ময়লার ঝুড়িতে আগুন ধরিয়ে পথ অবরোধ করা হয়েছে। এই শহরের বিক্ষোভ সরকারের জন্য বড় মাথাব্যথার কারণ। ইতিমধ্যে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ হুঁশিয়ারি দিয়েছেন, যারা বিক্ষোভে অংশ নেবে তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি মৃত্যুদ-। এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের আইনের ১৮৬ ধারায় বলা হয়েছে, কোনও গোষ্ঠী বা সংগঠন যদি ইরানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতায় জড়ায়, তবে সেই সংগঠনের লক্ষ্য সম্পর্কে জেনে যারা সহায়তা করে, তাদেরও ‘মোহরেব’ বা খোদার শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে- এমনকি তারা সরাসরি সশস্ত্র কার্যক্রমে অংশ না নিলেও।
আইনের ১৯০ ধারায় ‘মোহরেব’ অপরাধের জন্য নির্ধারিত শাস্তিগুলো অত্যন্ত কঠোর। এর মধ্যে রয়েছে মৃত্যুদ-, ফাঁসি, ডান হাত ও বাম পা কেটে ফেলা অথবা আজীবন দেশের ভেতরে নির্বাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












