ইরানের হামলার মধ্যেই ইসরাইলকে নতুন শর্ত দিল হামাস
দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাছে গাজায় দখলদারিত্ব বন্ধে সকল সেনাকে সরিয়ে নেয়ার লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ইসরাইলের কাছে হামাস দাবি করেছে- ইসরাইল একটি স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতির তিন ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে দখলদার সেনা সরিয়ে নেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, আমরা দুইপক্ষের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিশ্চিত করছি।
শনিবার হামাস বলেছে, তারা মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের কাছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা বলেছেন, হামাস একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায়। এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে সকল ইসরাইলি বন্দীদের মুক্তির চুক্তি।
মিশরীয় কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীরা আরেক দফা আলোচনার আহ্বান জানানোর আগে সতর্কতার সাথে হামাসের ওই প্রতিক্রিয়া পর্যালোচনা করবেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।