ইরানের সমর্থনে ইরাক, তুরস্ক, লেবাননসহ বিভিন্ন দেশে বিক্ষোভ
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানে অব্যাহত দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরাক, তুরস্ক, লেবানন, ইয়েমেনসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সেøাগানে রাজপথ মুখর করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রামাণ্যচিত্রে এসব দৃশ্য দেখা গেছে।
বাগদাদের সদর সিটিকে ‘বিপ্লব নগরী’ নামেও ডাকা হয়। রাজধানীর এই শহরতলিতে ১০ লাখের বেশি মানুষের বসবাস। এই শহরে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ইরাকের বসরা শহরেও বিক্ষোভ হয়েছে।
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুল শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেয় শিয়ারা। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেøাগান দেয়।
এদিকে গত জুমুয়ার দিন জুমার নামাজের পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইরানের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করে বিক্ষোভকারীরা। সেখানে হিজবুল্লাহর বেশ প্রভাব রয়েছে। এ ছাড়া সিডনেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
ইয়েমেনে রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হুতিরা। ইরান ও ফিলিস্তিনের গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীদের ইসরায়েলের বিরুদ্ধে সেøাগান দিতে দেখা যায়।
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচি ও লাহোরেও। এতে শিয়াদের অংশ নিতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলবিরোধী সেøাগান দেয়। বিক্ষোভে শিশুরাও অংশ নেয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেয় ‘মেম্বারস অব ভেটেরানস ফর পিস’ নামের সংগঠনের সদস্যরা। ওই সময় ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)