ইমরান খানের দলকে নিষিদ্ধের চিন্তা ক্ষমতাসীন সরকারের
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
পাকিস্তানে অর্থনৈতিক সংকটের সঙ্গে রাজনৈতিক সংকটও চরমে। ক্ষমতার লড়াইয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধের চিন্তা করছে দেশটির সরকার।
আর এ লক্ষ্যে বিশেষজ্ঞ আইনজীবী দলের সঙ্গে পরামর্শের পরিকল্পনাও করছে পাকিস্তানের সরকার। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে গত রোববার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলকে ‘নিষিদ্ধ’ দল ঘোষণা করার প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পরিকল্পনা করছে বলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন। মূলত লাহোরে ইমরানের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করার দাবি করার পর একথা জানান তিনি।
কয়েকবার ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। তবে ইমরানের অনুপস্থিতিতে তার জামান পার্কের বাসভবনে পুলিশ বড় অভিযান শুরু করে এবং কয়েক ডজন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করে। পরে অস্ত্র ও পেট্রোল বোমা জব্দ করার দাবি করে পুলিশ।
এরপর শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলকে নিষিদ্ধ গোষ্ঠী ঘোষণা করার জন্য প্রক্রিয়া শুরু করা যেতে পারে কিনা তা মূল্যায়ন করতে সরকার তার আইনি দলের সাথে পরামর্শ করবে। দ্য ডন পত্রিকার খবরে এই তথ্য সামনে এসেছে।
ইমরান খানের দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে সরকারের পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন: ‘প্রাথমিকভাবে কোনও দলকে নিষিদ্ধ ঘোষণা করা একটি বিচারিক প্রক্রিয়া। যাইহোক, আমরা বিষয়টি নিয়ে আমাদের আইনি দলের সাথে পরামর্শ করব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)