ইফতারে তৃষ্ণা মেটানোর উপকরণ এখন ‘বিলাসী পণ্য’-রোজার শুরুতেই বেগুনের সেঞ্চুরি
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে দেশি-বিদেশি ব্রান্ডের শরবত তৈরির উপকরণের দাম বেড়েছে। এর ফলে আগের চেয়ে এসব উপকরণ বিক্রি অনেক কমে গেছে।
বিক্রেতারা জানিয়েছেন, রমজান মাসের আগেই শরবত তৈরির উপকরণগুলোর দাম বেড়েছে। বিশেষ করে বিদেশি ব্রান্ডের বিভিন্ন শরবতের পাউডারগুলোর দাম বেশি বেড়েছে।
নিউমার্কেটের সিটি জেনারেল স্টোরের বিক্রয়কর্মী নুরুন্নবী বলেন, দাম গত বছরের তুলনায় ৫০০ থেকে ৭০০ টাকার মতো বেড়েছে। সেজন্য বিক্রি অন্য সময়ের তুলনায় অনেক কমে গেছে। অন্য বছর রমজানের আগে যে পরিমাণ বিক্রি হতো এবার তার চেয়ে অনেক কম বিক্রি হয়েছে।
রবিউল নামের আরেক ব্যবসায়ী বলেন, এবার দেশি শরবতের উপকরণগুলোও কম বিক্রি হচ্ছে। রোজা কেন্দ্র করে বেশি বিক্রি হচ্ছে না। এবার সাধারণ ক্রেতারা খুব হিসেব করে কেনাকাটা করছেন। একান্ত যে জিনিস লাগবে না সেটি কিনছেন না। আবার যে জিনিস না কিনলে চলবে না ঠিক সেগুলোই কিনছেন।
ক্রেতারা জানিয়েছেন, দ্রব্যমূল্যের চড়া দামে সংকুচিত হয়েছে বাজারের লিস্ট। রোজাকে কেন্দ্র করে সব কিছুর বাড়তি দামে নাকাল হতে হচ্ছে। সবমিলিয়ে একান্ত প্রয়োজনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
নুরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, দেশীয় কোম্পানির শরবতের পাউডারের দাম আগে কম ছিল এখন অনেক বেশি। বাড়তি দামের কারণে ইফতারে শরবতের বহুপদের বদলে এক পদেই সন্তুষ্ট থাকতে হবে। এছাড়া লেবুর শরবত এর বিকল্প হতে পারে।
বর্তমানে প্রতি হালি লেবু ৪০-১২০ টাকা, এছাড়া ডাব ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, যাদের উচ্চ দামে শরবত উপকরণ কেনার সাধ্য নেই তাদের ভরসা লেবুর পানি। এছাড়াও রোজার মাসজুড়ে লেবু ও ডাবের চাহিদা বেশি থাকে।
এদিকে রোজার আগে যে বেগুন বিক্রি হচ্ছিলো ৫০-৬০ টাকায়, রোজার শুরুতেই সেই বেগুনের দাম এখন ১০০ টাকা কেজি। বাজারে লম্বা বেগুনের চাহিদা সবচেয়ে বেশি, আর এ বেগুন বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে অন্যান্য বেগুন ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই বিক্রি হতে দেখা গেছে বাজারে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বেগুনের দামের এমন চিত্র দেখা গেছে।
বেগুনের দাম বিষয়ে মালিবাগ বাজারের আরেক ক্রেতা ফয়সাল আহমেদ বলেন, রাতারাতি বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এতে করে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে, অন্যদিকে কৃষকও কিন্তু সে পরিমাণ দাম পায়নি। মাঝখান থেকে মাঝের ব্যবসায়ীরা এ লাভটা নিয়ে নিচ্ছে।
হঠাৎ কেন বেগুনের বাড়তি দাম এ বিষয়ে উত্তর বাড্ডা এলাকার সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, যখন পাইকারী বাজারে যাই তখন দেখি সবার আগ্রহ বেগুনের প্রতি, সব ব্যবসায়ীরা বেগুন কিনছে। কারণ রমজানে ঢাকা শহরের সব বাড়িতে বলতে গেলে বেগুনি বানাবে। যে কারণে পাইকারি বাজারেই বাড়তি দাম দিয়ে বেগুন কিনতে হচ্ছে। এরপর পরিবহন খরচ, লেবার খরচ, দোকান খরচ সব মিলিয়ে বেশি দামে বেগুন বিক্রি করতে হচ্ছে। যেহেতু আমাদের কেনা বেশি, সেহেতু একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












