ইন্দোনেশিয়ার সরকারে সামরিক বাহিনীর কাজের সুযোগ বাড়লো
ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সামরিক আইনে কিছু সংশোধনী এনেছে। ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরা বেসামরিক প্রশাসনে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।
সংশোধনী আনার কারণে সামরিক কর্মকর্তারা এখন দুর্যোগ ব্যবস্থাপনা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ মোট ১৪টি সরকারি সংস্থায় কাজ করতে পারবেন। আগে তারা ১০টি সংস্থায় কাজ করতে পারতেন।
এর বাইরে কোনো বেসামরিক পদে যোগ দিতে হলে তাদের সামরিক বাহিনী থেকে অবসর নিতে হতো। আইনটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্যোগে পাস হয়েছে। তিনি সাবেক স্বৈরশাসক সুহার্তোর অধীনে সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন।
সুহার্তোর নেতৃত্বে সামরিক বাহিনী ১৯৬৫ থেকে ১৯৬৬ সালের মধ্যে এক মিলিয়নেরও বেশি মানুষকে হত্যা করেছিল।
প্রতিরক্ষামন্ত্রী সাফরি স্যামসুদ্দিন বলেছেন, প্রচলিত এবং অপ্রচলিত সংঘাত মোকাবেলা করার জন্য সামরিক বাহিনীকে রূপান্তরিত হতে হবে, আমরা কখনোই ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হবো না।
তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই আইন ইন্দোনেশিয়াকে সুহার্তোর কঠোর শাসনের যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আইনটি অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং দায়বদ্ধতার অভাব সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে তারা।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।