ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
গত রোববার (২০ সেপ্টেম্বর) নিজের জাতীয়তাবাদী কনজারভেটিভ দল ‘ব্রাদার্স অব ইতালির’ (এফডিআই) যুব শাখা আয়োজিত এক সমাবেশে এই প্রস্তাবিত পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার মন্ত্রিসভা একটি অধ্যাদেশ জারির মাধ্যমে বিষয়টি অনুমোদন করে।
নতুন আইনের ফলে আগামী বছর থেকে স্কুলে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ। এ ছাড়া যেসব শিক্ষার্থী ইতালিয়ান ভাষায় কথা বলতে পারে না, তাদের উপস্থিতি প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশের মধ্যে রাখার সীমা নির্ধারণ করা হয়েছে।
জরুরি অধ্যাদেশ হওয়ার কারণে এটি অবিলম্বে কার্যকর হতে পারে। তবে কার্যকরের আগে ৬০ দিনের মধ্যে দেশটির পার্লামেন্টে এটি পাস করাতে হবে। তবে ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা চলতি সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে যেন কোনও বাধা তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছেন তিনি।
বিরোধীদের মতে, আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে সাবেক সেনাপ্রধান রবার্তো ভান্নাচির নেতৃত্বাধীন চরম ডানপন্থী ‘ন্যাশনাল ফিউচার’ (এফএন) দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সামাল দিতে মেলোনির এমন কঠোর নিয়ম চালু করছে। এফএন গত জুলাই থেকেই স্কুলে বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল।
এদিকে বিরোধী রাজনৈতিক নেতাদেরর একাংশ মেলোনির বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে ‘সাংস্কৃতিক যুদ্ধকে’ প্রাধান্য দেয়ার অভিযোগ তুলেছেন। সেন্টার-লেফট ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লাইন বলেন, ‘এটি একটি লজ্জাজনক অধ্যাদেশ। একটি নতুন আদর্শিক এজেন্ডার আড়ালে সরকারি শিক্ষা ব্যবস্থার আসল সংকটগুলো সমাধানে সরকারের ব্যর্থতাই এতে স্পষ্ট হয়ে উঠেছে।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।