ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা -মাঠ ছাড়ছেন মুসল্লিরা
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ করা হলো।
এর আগে, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোররাতে বিশ্ব ইজতেমা মাঠ দখল রাখাকে কেন্দ্র করে জুবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জুবায়েরপন্থি ৪ জন নিহত হয়েছেন।
এদিকে পুলিশ থেকে নির্দেশনা জরির পর গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ২টা থেকে টঙ্গীর ইজতেমা মাঠ ছাড়তে শুরু করেছে মুসল্লিরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ দক্ষিণ) নুর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না। ”
সাদপন্থী মুরুব্বি মুয়াজ বিন নূর বলেন, সরকারের সঙ্গে আমাদের মুরুব্বিদের আলোচনার পর মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর থেকে আমাদের মুসল্লিরা চলে যাচ্ছেন। আসার পথে বিভিন্ন স্থানে আমাদের মুসল্লিরা বাধার সম্মুখীন হয়েছেন। এজন্য ফেরার পথে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আমরা শঙ্কিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)