ইচ্ছামতো বাড়ানো হচ্ছে প্লেনের টিকিটের দাম, জিম্মি যাত্রীরা
, ৬ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
অতিমুনাফালোভী কিছু ট্রাভেল এজেন্টের লোভের মাশুল গুনছে প্রবাসীসহ সাধারণ উড়োজাহাজ যাত্রীরা। এই চক্রের সিন্ডিকেটের কবজায় উড়োজাহাজের টিকিট বাণিজ্য। তারা এয়ারলাইনসগুলোর টিকিট আগাম ব্লক করে নিজেদের জিম্মায় রেখে পরে ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। ফলে বিদেশগামী উড়োজাহাজ যাত্রীদের স্বাভাবিক ভাড়ার তিন গুণ পর্যন্ত বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে।
যাত্রী, কর্মী ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
মূল্যবৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। কিছু মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনস দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬০ হাজার টিকিট ব্লক করে রেখেছে। এর ফলে টিকিটের মূল্য ২০ থেকে ৫০ শতাংশ, কখনো দু-তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে বা মালয়েশিয়ায় যখন কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় তখন সিন্ডিকেট গ্রুপ টিকিট অর্থাৎ নাম, পাসপোর্ট ও ভিসা ছাড়া এয়ারলাইনসগুলো থেকে টিকিট ব্লক করে রাখে। তখন ফ্লাইটের টিকিট বিক্রি না হলেও ব্লক করার কারণে ভাড়া বেশি হয়ে যায়।’
সিন্ডিকেটের বিষয়ে তিনি আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার কাজ করে তারাই হলো সিন্ডিকেট। এই এয়ারলাইনসগুলো চায় বাংলাদেশ থেকে বেশি লাভ করতে। যেহেতু আমাদের নিয়ন্ত্রক সংস্থা সেভাবে মনিটর করে না বা যতটুকু করে সেটা পর্যাপ্ত নয়, সে কারণে তারা সুযোগ পেয়েছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে যত বেশি ব্যবসা করা যায় সেটিই তারা করছে। বিদেশি এয়ারলাইনসগুলো এখানে জনগণের উপকার করতে আসেনি। তারা আসছে এখান থেকে বেশি অর্থ আয় করতে।’
এদিকে লাগামহীনভাবে টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী, কর্মী ও সাধারণ ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা। তারা এখন হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ আবার বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যেই টিকিট ক্রয় করছে।
আরেক ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী তাওহিদুল তানিম বলেন, ‘দাম বাড়ার কারণ হলো কিছু ট্রাভেল এজেন্সি, যারা নাম ছাড়া ৫০ থেকে ১০০টি টিকিট কিনে ফেলে। এরপর তারা এই টিকিট এক লাখ টাকা থেকে শুরু করে এক লাখ ১০-২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে। বাংলাদেশ বিমানও তাদের টিকিট ব্লক করে রাখে। সিস্টেমে কোনো টিকিট পাওয়া যায় না। কিন্তু বড় বড় কর্মকর্তা এজেন্সির কাছে টিকিট বিক্রি করে।’
তবে টিকিট ব্লকসহ কৃত্রিম মজুদ শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান। সম্প্রতি তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আগাম সিট বুকিং, টিকিট ব্লকসহ কৃত্রিম মজুদ শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। টিকেটিং নিয়ে কারসাজিতে অভিযুক্তদের বিষয়ে তথ্য পেলেই তাদের সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












