ইউরোপজুড়ে গ্রাস করছে ভয়াবহ দাবানল - পুড়ছে একাধিক বিধর্মী রাষ্ট্র
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপের দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। স্বাক্ষ্য ঝুঁকি বিবেচনায় ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং বলকান অঞ্চলের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।
স্পেন:
দাবানলে সবচেয়ে খারাপ অবস্থায় আছে স্পেন। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেভিল এবং কর্ডোবায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
রাজধানী মাদ্রিদের কাছে ত্রেস ক্যান্তোসে ঝড়ো বাতাসে দাবানলের আগুন বাড়ি-ঘরের কাছাকাছি চলে আসে। এর ফলে আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে শত শত মানুষ।
স্থানীয় সময় গত মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছে, আগুন নেভাতে এক হাজার সেনা অক্লান্ত পরিশ্রম করছে দমকলকর্মীরা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সে বলেছে, ‘আমরা দাবানলের চরম ঝুঁকিতে আছি। দয়া করে খুব সতর্ক থাকুন।’
পর্তুগালে:
প্রতিবেশী পর্তুগালেও দমকলকর্মীরা তিনটি বড় আকারের দাবানলের বিরুদ্ধে লড়াই করছে। দক্ষিণ পর্তুগালে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
ইতালি:
এদিকে ইতালিতে হিটস্ট্রোকের ঘটনা ঘটছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। রোম, মিলান এবং ফ্লোরেন্সসহ কমপক্ষে ১০টি ইতালীয় শহরে ‘লাল তাপ সতর্কতা’ জারি করা হয়েছে।
ফ্রান্স:
আবার ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ অঞ্চলে তীব্র গরমে দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহখানেক আগে শুরু হওয়া দাবানল এখনো নেভেনি। দাবানলটিকে আট দশকের মধ্যে ভয়াবহ বলে উল্লেখ করেছে দেশটির অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ।
গ্রিস:
১৫০টির বেশি দাবানল গ্রাস করছে গ্রিস। দাবানল তীব্র বাতাসের কারণে আরো ভয়াবহ হয়ে উঠেছে। দেশটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অন্তত পাঁচ হাজার দমকলকর্মী।
এছাড়া, গত সোমবার থেকে যুক্তরাজ্য, আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার কিছু এলাকায় দাবানল শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












