অভিমত:
ইউনূস সরকারের সব উপদেষ্টার দুর্নীতির তদন্ত এখন জনতার দাবি
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
অদিতি করিম:
অবশেষে ইউনূস সরকারের প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দুদক উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। অভিযোগে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ নিয়োগ, বদলি ও পদোন্নতির বিষয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে।
মন্ত্রণালয়ের অধীনে ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন পদায়নের আদেশ জারির বিনিময়ে ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আরও বলা হয়, ১৫০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি বাবদ দেড় কোটি টাকা নেওয়া হয়েছে এবং পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়ন নিশ্চিতে আরও ২ কোটি টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুধু আসিফ মাহমুদ একা নয়, ইউনূস সরকারের দেড় বছরে তার উপদেষ্টারা দুর্নীতির উৎসবে মেতেছিলো। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচারের প্রতিযোগিতা শুরু হয়েছিল ইউনূসের উপদেষ্টাদের মধ্যে। ইউনূস যেমন প্রধান উপদেষ্টা ছিলো, তেমনি দুর্নীতিতেও সে ছিলো প্রধান। সেই অন্য উপদেষ্টাদের কীভাবে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করতে হয়, তা হাতে-কলমে শিখিয়েছে। ইউনূস সরকারের দেড় বছর বাংলাদেশে দুর্নীতির সব রেকর্ড ভেঙে গেছে। তাই শুধু আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত করলে হবে না, ইউনূসসহ সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা।
সম্প্রতি একটি অনুসন্ধানে দেখা গেছে, ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে ফ্রান্সে গ্রামীণ ক্রেডিট এগ্রিকল ফাউন্ডেশনে বাংলাদেশ অন্তত ১৫০ কোটি টাকা নতুন করে বিনিয়োগ করা হয়েছে। এটি ২০০৮ সালে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এবং ফ্রান্সের অন্যতম বৃহৎ ব্যাংকিং গ্রুপ ক্রেডিট এগ্রিকল-এর যৌথ উদ্যোগে ফ্রান্সে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দফতর ফ্রান্সের মঁত্রুজ-এ অবস্থিত। ইউনূসের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে ২০২৪ এর ডিসেম্বর থেকে ২০২৫ এর জুনের মধ্যে এই টাকা ট্রান্সফার হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এই প্রতিষ্ঠানে কোনো টাকা পাঠানোর অনুমতি নেই। বৈধ পথে এই প্রতিষ্ঠানে অর্থ পাঠানোর কোনো রেকর্ডও নেই। ইউনূস প্রধান উপদেষ্টা পদে থাকা অবস্থায় গ্রামীণ আমেরিকায় বিনিয়োগ বেড়েছে ১২০ কোটি টাকা। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে এই নতুন অর্থ প্রাপ্তির তথ্য জানা যায়। ২০০৮ সালে ইউনূস এটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি ২৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করেছে। ইউনূসের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের নিট সম্পদ দশ বিলিয়ন ডলারের বেশি। এছাড়াও বিশে^র অন্তত দশটি দেশে ইউনূসের বিভিন্ন ধরনের বিনিয়োগ রয়েছে। লক্ষ্যনীয় বিষয় হলো, যতদিন ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ততদিন এসব প্রতিষ্ঠানে বিপুল নতুন বিনিয়োগ হয়েছে। এই অর্থ কি ইউনূস অবৈধভাবে উপার্জন করে পাচার করেছে? এই বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য বের করা দরকার। ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর দুর্নীতি করেছে প্রকাশ্যে। ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে গ্রামীণ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ও সুবিধা পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের আমলে নিবন্ধন, অনুমোদন, করছাড়সহ বেশকিছু সুবিধা পেয়েছে গ্রামীণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকায় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে একটি বেসরকারি বিশ^বিদ্যালয় অনুমোদন পেয়েছে।
সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের কর মওকুফ ও সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ড. ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থপাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই দুর্নীতি দমন কমিশন ইউনূসের এসব সুযোগ-সুবিধা প্রাপ্তি কতটা আইনানুগভাবে হয়েছে তা তদন্ত করবে বলে দেশবাসী আশা করে।
ইউনূস সরকারের আরেক শীর্ষ দুর্নীতিবাজ উপদেষ্টা ছিলেন রিজওয়ানা হাসান। তার স্বামী আবু বকর সিদ্দিকী (এবিসি) আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিবাজ সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে চাকরি করতো। সেই সূত্রে বিপুর অবৈধ সম্পদের রক্ষক ছিলো রিজওয়ানা এবং তার স্বামী। অনুসন্ধানে দেখা গেছে, রিজওয়ানা পক্ষে তার স্বামী দুর্নীতির অর্থ সংগ্রহ করতো। ১৮ মাসে পরিবেশ খাতেই শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, তদবিরের মাধ্যমে এই দম্পতি শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












