ইউক্যালিপটাস-আকাশমণি বিতর্ক: পরিবেশের শত্রু নাকি কাঠের উৎস
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মাটি-পানি ও আবহাওয়ার সঙ্গে একীভূত হয়ে এ দেশের গাছগাছালির অংশ হয়ে উঠেছে অনেক বিদেশি গাছ। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি নিয়ে বিতর্ক আছে। সম্প্রতি গাছ দুটির চারা তৈরি, রোপণ ও কেনাবেচা নিষিদ্ধ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে বিতর্কের বিষয়টি আবার সামনে এসেছে।
অতিরিক্ত পানি শোষণ, মাটি অনুর্বর করা, পাখির অনুপযোগী পরিবেশ তৈরি করা- এমন নানা অভিযোগ আছে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিয়ে।
উদ্ভিদবিদ ও গবেষকরা বলছেন, ইউক্যালিপটাস ও আকাশমণি দ্রুত বাড়ে এবং কাঠের চাহিদা মেটায় ঠিকই, তবে এগুলো বেশি পানি শোষণ করে ও মাটিকে রুক্ষ করে তোলে। গরু-ছাগল এসব গাছের পাতা খায় না। গাছ দুটিতে পাখিও বাসা বাঁধে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের গবেষণা অনুযায়ী, এক ঘন সেন্টিমিটার কাঠ উৎপাদনে সবচেয়ে বেশি পানি শোষণ করে কদমগাছ, ৪ হাজার ২৩৩ মিলিলিটার। ইউক্যালিপটাসের ক্যামালডালেন্সিস প্রজাতি প্রতি ঘন সেন্টিমিটার কাঠ উৎপাদনে শোষণ করে ৩ হাজার ১৪৫ মিলিলিটার পানি। প্রতি ঘন সেন্টিমিটারের জন্য একাশিয়া বা আকাশমণি শুষে নেয় ২ হাজার ২২৩ মিলিমিটার পানি। সবচেয়ে কম পানি শোষণ করে মেহগনিগাছ। প্রতি ঘন সেন্টিমিটার কাঠ উৎপাদনে এই গাছের পানি লাগে ১ হাজার ৬১৫ মিলিলিটার।
বন সংরক্ষণ নিয়ে কাজ করা আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,
আকাশমণি ও ইউক্যালিপটাস দ্রুত বাড়ে। এগুলোর টিকে থাকার ক্ষমতাও বেশি। যেখানে অন্য কোনো গাছ হচ্ছে না, সেখানেও এই গাছ বেড়ে উঠতে পারে। তবে একটি খারাপ বিষয় হলো, যখন কোনো গাছ লাগাই, তখন শুধু সেটিই রোপণ করতে থাকি। মনোকালচার বা কোনো জায়গায় একধরনের গাছ থাকা ভালো নয়।
ইউক্যালিপটাস ফসলের ক্ষতি করলেও আকাশমণি গাছ করে না উল্লেখ করে ফরিদ উদ্দিন বলেন, এসব গাছ থেকে মাত্র ১০ বছরে কাঠ পাওয়া যায়। দেশে কাঠের চাহিদা মেটাতে এই গাছ সাহায্য করে। না হলে প্রাকৃতিক বনের ওপর অনেক বেশি চাপ পড়ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)