ইংলিশ মিডিয়াম স্কুলকেও মানতে হবে সরকারি নিয়ম
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়মের বাইরে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল চলতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি জানিয়েছেন, দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে সরকারি নীতিমালা ও রেগুলেশন বোর্ডের অধীনে আনার প্রক্রিয়া চলছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই রাষ্ট্রীয় নিয়মের ঊর্ধ্বে নয় এবং সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, সিলেট যেন শুধু রেমিট্যান্স বা ডলারে নয়, শিক্ষাতেও দেশসেরা হয়। তিনি যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের সহায়তা নিয়ে ‘সিলেট এডুকেশন ট্রাস্ট ফান্ড’ গঠন করার ওপর জোর দেন এবং এতে স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।
পরীক্ষায় 'ডিজিটাল নকল' নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা ঠিকমতো না পড়ালে বা মানসম্মত শিক্ষার অভাব থাকলে ছাত্রছাত্রীরা নকলের দিকে ঝুঁকে পড়ে। বর্তমানে নকল ব্যক্তি পর্যায় ছাড়িয়ে প্রতিষ্ঠানভিত্তিক হয়ে উঠছে। এই সংকট মোকাবিলায় ‘নকল’ শব্দটির সংজ্ঞা পুনর্র্নিধারণ করা হচ্ছে, যাতে ডিজিটাল মাধ্যম ব্যবহারকারী ও এর পেছনের সব পক্ষকে আইনের আওতায় আনা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












