ইংরেজি-গণিতে ধাক্কা, মানবিকে ১০০ জনে ফেল ৫১
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি-গণিতে দুর্বলতার খেসারত দিতে হলো শিক্ষার্থীদের। মানবিক বিভাগের ফলে পাসের চেয়ে ফেলের সংখ্যাই বেশি। এ বিভাগ থেকে পরীক্ষা দেওয়া প্রতি ১০০ জনের ৫১ জনই পাসের মুখ দেখেনি। আর এর প্রভাব পড়েছে পুরো পাসের হারেও। দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে কম পাস করেছে শিক্ষার্থীরা।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। ২০০৭ সালে এ হার ছিল ৫৮.৩৬ শতাংশ। ২০২৬ সালের এ ফলে মানবিক বিভাগের পরীক্ষার্থীদের দুর্বলতার চিত্র উঠে এসেছে। এ বছর মানবিক থেকে অংশ নিয়ে ৪৮.৭৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। সেই হিসাবে প্রতি ১০০ জনের মধ্যে ফেল করেছেন ৫১ জনের বেশি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
মানবিক বিভাগ থেকে ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। এ বিভাগে পাসের হার ৪৮.৭৪ শতাংশ। ৫১.২৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। তবে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০.৬৪ শতাংশ। এ বিভাগ থেকে প্রতি ১০০ জনের প্রায় ৮১ জনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ব্যবসায় শিক্ষায়ও পাসের হার তুলনামূলক কম। ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী এ বিভাগ থেকে পরীক্ষায় বসেছেন এবার। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। গড় পাসের হার ৬৪.২৯ শতাংশ।
ইংরেজি ও গণিতে দুর্বল থাকায় মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেশি ফেল করেছেন বলে মনে করছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এ কারণে গড় পাসের হার কমেছে বলে জানান তারা। এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার সময় এসব মন্তব্য করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বস্তাবন্দি অবস্থায় পড়ে ছিল শিশুর গলাকাটা মরদেহ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তরুণ উদ্যোক্তা তৈরিতে গভর্নরের বার্তা, ১০ জন পাবেন ২০ লাখ পর্যন্ত প্রণোদনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ পরীক্ষার্থী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমা মাত্রই দেশে জ্বালানি তেলের দাম কমিয়ে আনা হবে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনিরাই শাসন করবে ফিলিস্তিন: চীন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে ইরানি কূটনীতির বাজিমাত, বেকায়দায় ড্রাম-নাহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)