আ’লীগ নেতাদের আত্মগোপনের প্রভাব কুরবানির হাটে
অন্য বছরের তুলনায় এবার কুরবানির হাটগুলোতে ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মাঝারি সাইজের গরু। সেই তুলনায় গরু-মহিষ, দুম্বা-উটসহ বড় কোনো পশুর বেচাকেনা নেই বললেই চলে। তাই যারা হাজার হাজার টাকা খরচ করে ব্যাপক যতœ-আত্তিতে লালন পালন করা বড় পশু বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে এসেছেন, তাদের বেশিরভাগই হতাশ।
হাট ইজারাদাররা বলছেন, আওয়ামী লীগ নেতাদের আত্মগোপনের প্রভাব পড়েছে কুরবানির পশুর হাটে। বিশেষ করে বড় গরু-মহিষ বিক্রিতে চরম মন্দা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, আওয়ামী লীগের যেসব নেতা গত বছর ঈদুল আযহায় আড়াই থেকে তিন লাখ টাকার এক বা একাধিক গরু কুরবানি দিয়েছেন, এবার তাদের অনেকেই হাটে পা মাড়াচ্ছেন না। তাদের বেশিরভাগ ঘরবাড়ি ও এলাকা ছেড়ে বিদেশে কিংবা অন্যত্র আত্মগোপন রয়েছেন। কেউ কেউ আবার স্ত্রী-সন্তান নিয়ে উধাও। তাদের অন্য স্বজনদের সামর্থ থাকলেও পাছে কারো নজরে পড়ে, এ ভয়ে প্রায় কেউই বড় পশু কুরবানি দিচ্ছেন না।
এমনকি দলের যেসব কর্মী আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে কোনো ঈদেই ছোট কিংবা মাঝারি সাইজের গরু কুরবানি দিতে বাদ দেননি, তারাও এবার দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন। তাদের কেউ কেউ নিকটাত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব বা সহকর্মীদের সঙ্গে ভাগে ছোট আকারের পশু কুরবানি দিয়ে কোনোরকমে মুখ রক্ষা করছেন। অনেকে আবার তাতেও সাহস পাচ্ছেন না।
অন্যদিকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এরইমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তাদের অনুপস্থিতিতে আত্মীয়-স্বজনরাও বড় কোনো পশু কুরবানি দিতে উৎসাহ পাচ্ছেন না। এমনকি বর্তমান সাধ্য অনুযায়ী মাঝারি কিংবা ছোট গরু কুরবানি দেওয়ার আগ্রহ নেই অনেকের।
ফলে কুরবানির পশুর হাটে আওয়ামী লীগের বিশাল নেতাকর্মীর অনুপস্থিতির মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বেচাবিক্রিতে।
এদিকে হাট ইজারাদার ও পশু ব্যবসায়ীসহ অনেকেই কুরবানির পশু বিক্রিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপস্থিতির বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিলেও অর্থনীতিবিদরা অনেকেই বলছেন ভিন্ন কথা। তাদের অভিমত, শুধু এই এক ইস্যুতেই কুরবানির পশুর হাটের বিক্রিতে মন্দা দেখা দেয়নি। এর নেপথ্যে আরও বেশকিছু কারণ রয়েছে। এটি অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, সামাজিক প্রবণতার পরিবর্তন ও রাজনৈতিক বাস্তবতার যৌথ ফল।
সংশ্লিষ্টদের ভাষ্য, চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় মানুষের সঞ্চয় কমে গেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের আয় অনেক দিন ধরে বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে। এছাড়া ব্যাংক ঋণের সুদের হার বাড়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঋণ নিয়ে পশু কেনার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। তাই অনেকেই এবার কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বা ভাগে ছোট পশু নিচ্ছেন।
অন্যদিকে ট্রাকভাড়া ও অন্যান্য খরচ বাড়ায় যার প্রভাব সরাসরি গরুর দামের উপর পড়েছে। হাটে অতিরিক্ত হাসিল, অঘোষিত চাঁদা বা সিন্ডিকেটের কারণে দাম বেড়ে গেছে। তাই বিক্রেতারা বেশি দাম হাঁকতে বাধ্য হচ্ছেন। ফলে ক্রেতা কমেছে, বিক্রিতে মন্দা নেমেছে।
এদিকে বড় গরু বাজারে এনে অনেকটা বিপদে পড়ার কথা জানালেন গাবতলীর বিক্রেতারা। ঢাকার কেরানীগঞ্জের আলীশান ডেইরি ফার্ম এর মালিক বলেন, ১৭টি শাহিওয়াল জাতের গরু এনেছেন হাটে। এগুলোর একেকটির দাম ৮ থেকে ১২ লাখ টাকার মধ্যে। এখন পর্যন্ত মাত্র একটি গরু বিক্রি হয়েছে। খুব বেশি ক্রেতা আসছে না। এই বিক্রেতা বলেন, ‘গত বছরের তুলনায় এবার প্রডাকশন কস্ট অনেক বেড়েছে। খাদ্যের দামই তো গত এক বছরে হিসেব করলে ৪০-৫০ শতাংশ বেশি। বিদ্যুৎ, শ্রমিকের মজুরি থেকে শুরু করে সব খরচই বেড়েছে। অথচ এখন তো বিক্রি করা নিয়েই শঙ্কায় পড়ে গেছি।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।