আ’লীগের আমলে শিক্ষায় কোনো ভিশন ছিল না -ববি হাজ্জাজ
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগের আমলে দেশের শিক্ষাখাত নিয়ে কোনো ভিশন ছিল না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে অনুুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার কোনো উন্নতি হয়নি। এত বছর কোনো ভিশন ছিল না। এ জায়গায় ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি ভিশন নিয়ে কাজ করছেন। আমাদের দেশে এইএসসি পাস করার পর অনেকে বিশ^বিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ^বিদ্যালয়ে লটারি দিতে হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি ঠিক থাকতে হবে।
তিনি বলেন, সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটি দেখতে হবে। এ বিষয়ে প্রধান শিক্ষকরা এগিয়ে আসুন। আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নত হবে। ওপর মহল থেকে একটা সিদ্ধান্ত নেবে সোচ বাস্তবায়ন হবে না ওই দিন শেষ হতে চলেছে। আপনারা শিক্ষকরা দায়িত্ব নিন। একসঙ্গে কাজ করব। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)