আসামে গবাদি পশু চুরির সন্দেহে গণপিটুনি: দুই মুসলিম যুবক নিহত
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আসামের সোনিতপুর জেলায় গবাদি পশু চুরির সন্দেহে চরম নৃশংসতার শিকার হয়েছেন তিন ব্যক্তি। উগ্র হিন্দুত্ববাদীদের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই মুসলিম যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত জুমুয়াবার আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী দুর্গম ভালুকপুং এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে।
উগ্র হিন্দুত্ববাদীদের অভিযোগ, জুমুয়াবার রাতে একটি মিনি-ট্রাকে করে তিনটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিন ব্যক্তি। সে সময় স্থানীয়রা তাদের পথ আটকায়। গরু চুরির অপবাদে মুহূর্তের মধ্যে উগ্র হিন্দুত্ববাদীরা দলটির ওপর চড়াও হয় এবং তাদের নির্মমভাবে মারধর শুরু করে। গণপিটুনির একপর্যায়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত্ব অবস্থায় তিনজনকে উদ্ধার করে। আহত তৃতীয় ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনিতপুর জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বরুণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতরা আসামেরই মরিগাঁও জেলার বাসিন্দা এবং তারা মুসলমান। আইনি জটিলতার কারণে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
বিজেপি-শাসিত রাজ্যজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে আসাম জুড়ে গবাদি পশু পাচার ও চুরির বিরুদ্ধে রাজ্য সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। উগ্র হিন্দুত্ববাদী মুর্খমন্ত্রী হিমন্ত স্পষ্ট জানিয়েছে, গবাদি পশু চোরাচালানের বিরুদ্ধে রাজ্য প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতিতে চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)