আল্লাহওয়ালা হতে হলে প্রতিটি ক্ষেত্রে আদব রক্ষা করা আবশ্যক
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৩ জুন, ২০২৬ খ্রি:, ৩০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
নামাযের ক্বিবলা কা’বা শরীফ উনার দিকে থু থু নিক্ষেপ করা আদবের খেলাফ, যা তাছাওউফ বা মহান আল্লাহ পাক উনাকে হাছিল করার পথে অন্তরায়। তাই একবার কুতুবুল আলম, সুলত্বানুল আরেফীন হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি শুনতে পেলেন যে, অমুক স্থানে একজন কামিল মুর্শিদ আছেন, যিনি একজন বিশিষ্ট বুযূর্গ ব্যক্তি। সুলত্বানুল আরেফীন হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সাথে সাক্ষাত করার জন্য রওয়ানা হলেন। তিনি উক্ত বুযূর্গ ব্যক্তির দরবার শরীফ-এ উপস্থিত হয়ে দেখতে পেলেন যে, বুযূর্গ ব্যক্তি “ক্বিবলার” দিকে ফিরে থুথু নিক্ষেপ করছে। এটা দেখে সুলত্বানুল আরিফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য্য হয়ে বললেন, যার আদব রক্ষার প্রতি এতটুকু লক্ষ্য নেই, তার কাছে এসে আমি কি হাছিল করবো? এ কথা বলে তখনই তিনি বিদায় হলেন।
বর্ণিত আছে যে, ওলীকুল শিরোমণি হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তারী রহমতুল্লাহি আলাইহি উনার পীর ছাহেব হাবীবুল্লাহ হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি উনার জীবদ্দশায় কখনও কোন দেয়ালের সাথে পিঠ লাগিয়ে পা বিস্তার করে বসতেন না। কারো কোন প্রশ্নের জাওয়াব দিতেন না এবং কখনও মিম্বরে আরোহণ করেননি। কিন্তু একদা হঠাৎ তাস্তার নগরে পা দু’খানি বিস্তার করে দেয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসলেন এবং সবাইকে লক্ষ্য করে বললেন- “এখন তোমাদের যা ইচ্ছা আমাকে জিজ্ঞাসা করো।”
উপস্থিত লোকেরা বললেন, হুযূর বেয়াদবী মাফ করবেন, আপনিতো ইতিপূর্বে কখনও এরূপভাবে পা ছড়িয়ে বসেননি? উত্তরে তিনি বললেন, পীর ছাহেব যতদিন জীবিত থাকেন মুরীদকে ততদিন উনার আদবের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হয়। যা প্রত্যেক মুরীদের জন্যই আবশ্যক। পরে খবর নিয়ে জানা গেল যে, ঠিক সে সময়ই হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার দিদারে চলে গেছেন। (রদ্দুল মুহতার, ইরশাদুত ত্বালেবীন, তাযকিরাতুল আউলিয়া)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একমাত্র খালিছভাবে মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৮)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












