আরব-ইসলামী সম্মেলন থেকে সরে দাঁড়ালো ইরানের প্রেসিডেন্ট!
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে দ্বিতীয় যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন। যেখানে যোগ দিতে এরইমধ্যে রিয়াদে অবস্থান করছেন আরব বিশ্বের শীর্ষ রাজনীতিবিদরা। তবে সেখানে যোগ দেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এ বিষয়ে পেজেশকিয়ান জানিয়েছেন, যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না তিনি। তার অন্যান্য ব্যস্ততার কারণে এটি হচ্ছে না।
তবে সম্মেলনে যোগ দিতে না পারলেও পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ফোনে কথা বলেছেন। যেখানে দুই নেতা আশা প্রকাশ করেছেন যে তাদের দেশের মধ্যে সহযোগিতা ‘আরো উন্নীত হবে’।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে যোগ দিতে না পারলেও তার পক্ষ থেকে প্রথম ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ রেজা আরেফ, বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে পেজশকিয়ান আশ্বস্ত করেছেন, সৌদি ক্রাউন প্রিন্সের বিচক্ষণতার জন্য এই সমাবেশটি গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকদের (ইসরাইলের) অপরাধ বন্ধ করার লক্ষ্যে বাস্তব ফল দেবে।
সেই সঙ্গে সৌদি-ইরান সম্পর্ক ‘একটি ঐতিহাসিক মোড়’ নিতে যাচ্ছে বলে সালমান আশা প্রকাশ করে বলেছেন, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)