হামাসের বীরত্ব:
আরও বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা। ওই দিন হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ হারায় এক হাজার ২০০ ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিক। এছাড়াও আরও ২৪০ জনের বেশি ব্যক্তিকে ইসরায়েল থেকে বন্দি করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা। হামাসের এই কর্মকা-ে হতভম্ব হয়ে যায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সরকার।
তবে যুদ্ধ ঘোষণা করে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর শুরু করে স্থলঅভিযান। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় ১৪ হাজার আট শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়াও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
যুদ্ধের এই পর্যায়ে চারদিনের বিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। জুমুয়াবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়।
আর এই বিষয়টিতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল। কারণ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি মানেই হামাসের জনপ্রিয়তা আরও বেড়ে যাওয়া।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন গাল্ফ স্টাডিজ সেন্টারের পরিচালক এবং কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক বিশ্লেষক মাহজুব জাভেইরি।
তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ঘটনায় হামাসের জনপ্রিয়তার বেড়েই চলেছে। আর এটি ইসরায়েলের জন্য সংকট ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র সাথে সাক্ষাৎকারে জাভেইরি আরও বলেন, যে মুহুর্তে ফিলিস্তিনিরা ইসরায়েলি কারাগার থেকে বেরিয়েছে, যারা তাদের মুক্তির জন্য আলোচনা করেছে তারা প্রকৃতপক্ষে [গাজায়] ‘ক্ষমতায়’র অধিকারী হয়ে গেছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের মুক্তির কারণেই হামাস বারবার ক্ষমতায় এসেছে। [গাজায় বন্দি প্রাক্তন ইসরায়েলি সৈনিক] গিলাদ শালিতের বিনিময়ে এক হাজার ১০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। আর এই এক হাজার ১০০ পরিবার বিশ্বাস করে- এর পিছনে প্রধান ভূমিকা পালন করেছে হামাস।
তিনি উল্লেখ করেন, জুমুয়াবার যখন ফিলিস্তিনিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তখন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা “হামাসের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন”। সূত্র: আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












