আরও এক-দুই বছর ক্ষমতায় থাকতে পারে অন্তর্র্বতী সরকার -ইকবাল করিম ভূঁইয়া
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
গত সোমবার (২০ অক্টোবর) নিজের অনলাইন পেজে ‘আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?’ শিরোনামের ধারাবাহিক লেখার শেষ পর্বে তিনি এমন মন্তব্য করেন। তিনি মনে করেন, এই সময় শেষে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তবে তাদের পুরো মেয়াদ শেষ করা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ার ওপর।
ইকবাল করিম ভূঁইয়া লেখেন, বর্তমান সরকারের অদক্ষতা, আইন-শৃঙ্খলার অবনতি বা ছাত্র আন্দোলনের চাপে সংস্কার প্রক্রিয়া শুরু হলে নির্বাচন বিলম্বিত হতে পারে। সে ক্ষেত্রে অন্তর্র্বতী সরকারই ক্ষমতায় থাকবে, দুর্বল মন্ত্রীরা পরিবর্তিত হবেন এবং ইউনূসকে প্রেসিডেন্ট করে একটি ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হতে পারে।
তিনি আরও বলেন, যদি বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা-বিরোধী আন্দোলন দমন করতে ব্যর্থ হয়, তবে দেশে আবারও ১/১১ ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। যদি সংবিধান পরিবর্তনের আলোচনা জোরালো হয়, তবে আগামী পাঁচ বছর দেশের সময় ব্যয় হবে গণপরিষদের নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মতো রাজনৈতিক প্রক্রিয়ায়।
তিনি সতর্ক করে বলেন, আগামী পাঁচ বছর দেশকে পাড়ি দিতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল-অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে। এতে অর্থনীতি আরও দুর্বল হবে, দরিদ্র জনগোষ্ঠী বিপদে পড়বে এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সূচকগুলো ক্রমাগত পেছাতে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)