আমেরিকায় ফিলিস্তিনপন্থি সাংবাদিকের আত্মাহুতির চেষ্টা
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে এক ফিলিস্তিনপন্থি এক সাংবাদিক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেছে। তার নাম স্যামুয়েল মেনা জুনিয়র। স্থানীয় সময় গত শনিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। গাজায় চলমান যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি তোলেন তারা।
বিক্ষোভ চলাকালীনই হোয়াইট হাউজের সামনে ফটোসাংবাদিক স্যামুয়েল আত্মাহুতির চেষ্টা করে। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধীর দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবেই সে নিজের গায়ে আগুন দিয়েছিলো বলে দাবি করেছে সে।
প্রতিবাদকারীরা ফিলিস্তিন ও লেবাননের পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন ও সেøাগান দিচ্ছিলেন ফিলিস্তিনের অধিকারের পক্ষে। এই বিক্ষোভের দুই ঘণ্টা পর এক ব্যক্তি হঠাৎই আত্মাহুতির চেষ্টা করে। সে তার বাম হাতে আগুন ধরানোর পরপরই আশেপাশের লোকজন পানি ঢেলে সেই আগুন নিভিয়ে দেয়। এ সময় ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে সে বলে, আমি একজন সাংবাদিক, আমরাই ভুল তথ্য ছড়াই।
সে মূলত সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য সাংবাদিকদের দোষারোপ করে। পরে পুলিশ তাকে আটক করে ও ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আঘাত প্রাণঘাতী নয়। স্থানীয় পুলিশও জানায়, ওই ব্যক্তির আঘাত প্রাণঘাতী নয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্যামুয়েল মেনা জুনিয়র সিবিএসের সঙ্গে যুক্ত একজন সাংবাদিক ও সে মিথ্যা তথ্য প্রচারের জন্য ওই সংবাদমাধ্যমকে দোষারোপ করছিলো।
এই প্রতিবাদ-বিক্ষোভের আগেও গত ফেব্রুয়ারি মাসে অ্যারন বুশনেল ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের বাইরে আত্মাহুতি দেয়। যা ছিল গাজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে চারজন ব্যক্তি গাজায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মাহুতির চেষ্টা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)